সৌদি প্রো লিগে নিজেদের দশম ম্যাচে আল-রিয়াদের মুখোমুখি হয় আল-নাসের। বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো গোলের দেখা না পেলেও সাদিও মানের গোলে জয় পেয়েছে আল-নাসের।
রিয়াদের মাঠে ম্যাচের প্রথমার্ধে লিড পায় আল-নাসের। ৪১ মিনিটে রিয়াদের জালে বল পাঠান মানে। পরে কোনো দলই আর জালের দেখা পায়নি। ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোর দল।
রাতের আরেক ম্যাচে আল ইত্তিফাককে ৩-১ ব্যবধানে হারিয়েছে আল-হিলাল। জয়ে ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থান দখল করে নিয়েছে দলটি। সমান ম্যাচ খেলে ১ পয়েন্ট কমে দুইয়ে আল ইত্তিহাদ। ২২ পয়েন্ট নিয়ে তিনে রোনালদোর আল-নাসের।








