অবরুদ্ধ গাজা উপত্যকার আল আহলি আরব হাসপাতালে ইসরাইলের বিমান হামলায় প্রায় পাঁচশ’ জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ এ হামলায় সাধারণ ফিলিস্তিনিদের হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ, আরবলীগসহ বিশ্বের বিভিন্ন দেশ। হাসপাতালে চালানো এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলেছে হামাস। হামলার ঘটনায় তিনদিনের শোক ঘোষণা করেছেন ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে এ হামলার কথা অস্বীকার করেছে ইসরাইল। ইসরাইলি বাহিনীর তা-বের মধ্যেও হামাসের বিরুদ্ধে হামলার পরিকল্পনা জানতে তেল-আবিবের পথে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।







