বিনোদন

আইনি ঝামেলায় অক্ষয়-আরশাদের ‘জলি এলএলবি থ্রি’

অক্ষয় ও আরশাদের চরিত্রের দৃশ্য, নাটকীয় মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্ষয় ও আরশাদের চরিত্রের দৃশ্য, নাটকীয় মুহূর্ত, আইনি ঝামেলার গল্পের অংশ. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আইনজীবী ও বিচারকদের নিয়ে রসিকতা করার অভিযোগে অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসির ‘জলি এলএলবি থ্রি’ বিরুদ্ধে মামলা দায়ের করল আজমিরের বার অ্যাসোসিয়েশন।

আজমির জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দ্রভান সিং রাঠোর ছবিটির নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, দাবি করেছেন যে এই ফ্র্যাঞ্চাইজি ভারতীয় বিচার ব্যবস্থা নিয়ে রসিকতা করে, ভাবমূর্তি নষ্ট করে।

বিচারকদের নিয়ে রসিকতা করার জন্য জলি এলএলবি থ্রি-র প্রযোজক, পরিচালক ও অভিনেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে চন্দ্রভান দাবি করেছেন ছবিতে আইনজীবী এবং বিচারকদের ‘অনুপযুক্ত’ ভাবে উপস্থাপন করা হয়েছে, যেটাকে তিনি ‘হাস্যকর এবং অশালীন’ বলে অভিহিত করেছেন।

আজমিরের ডিআরএম অফিস-সহ আশপাশের গ্রাম ও এলাকায় জলি এলএলবি থ্রি-র শুটিং চলছে, যা চলবে বেশ কয়েকদিন। শুটিং বন্ধ করার জন্য সিভিল জজ আজমির নর্থের আদালতে আবেদন করেছে আজমির জেলা বার অ্যাসোসিয়েশন। তারা আদালতকে নোটিশ জারির জন্য অনুরোধ করেছেন।

জলি এলএলবি বলিউডের অন্যতম হিট ফ্রাঞ্চাইজি। ছবির প্রথম কিস্তিতে মূল চরিত্রে দেখা গিয়েছিল আরশাদকে, পরে সেই জায়গা নেন অক্ষয়। তৃতীয়ভাগে একসঙ্গে দুজনকে দেখা যাবে, যা আগে কখনও ঘটেনি। গত ২৯ এপ্রিল থেকে এই ছবির শুটিং শুরু হয়েছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…