চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আকিজ ভেঞ্চার গ্রুপের নতুন সংযোজন ‘আকিজ ক্যাবলস’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২৫
কর্পোরেট নিউজ
A A
আকিজ ভেঞ্চার গ্রুপ-এর সহযোগী প্রতিষ্ঠান আকিজ ইলেক্ট্রিক্ ও ইলেক্ট্রনিকস লিমিটেড-এর নতুন ব্যান্ড ‘আকিজ ক্যাবলস’ উন্মোচন

আকিজ ভেঞ্চার গ্রুপ-এর সহযোগী প্রতিষ্ঠান আকিজ ইলেক্ট্রিক্ ও ইলেক্ট্রনিকস লিমিটেড-এর নতুন ব্যান্ড ‘আকিজ ক্যাবলস’ উন্মোচন

ডোমেস্টিক ক্যাবল দিয়ে যাত্রা শুরু, লক্ষ্য নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা এই স্লোগনে বাংলাদেশের অন্যতম শিল্পগোষ্ঠী আকিজ ভেঞ্চার গ্রুপ-এর সহযোগী প্রতিষ্ঠান আকিজ ইলেক্ট্রিক্ ও ইলেক্ট্রনিকস লিমিটেড উন্মোচন করেছে নতুন ব্র্যান্ড “আকিজ ক্যাবলস”। বৃহস্পতিবার আকিজ হাউজে আনুষ্ঠানিকভাবে এই ব্যান্ড উন্মোচন করা হয়।

আকিজ ক্যাবলসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের সহধর্মিনী মনোয়ারা বেগম।
বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ধাপে বাজারে এসেছে কোম্পানিটির ডোমেস্টিক ক্যাবলস, যা দৈনন্দিন ঘরোয়া ও বাণিজ্যিক ওয়্যারিং কাজে ব্যবহার উপযোগী। দেশে বিদ্যুতের ব্যবহার যেমন দ্রুত বাড়ছে, তেমনি নিম্নমানের তার ব্যবহারের কারণে অগ্নিকাণ্ড, শর্ট সার্কিটের মতো বৈদ্যুতিক দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে। একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকের তথ্য মতে ২০২২ ও ২০২৩ সালে দেশের মোট অগ্নিকাণ্ডের বড় অংশই ঘটেছে নিম্নমানের ওয়্যারিং ও নকল তার ব্যবহারের কারণে- ২০২২ সালে ৩৬.৮ শতাংশ এবং ২০২৩ সালে ৩৮শতাংশ। এই পরিস্থিতিতে আকিজ ক্যাবলস দিচ্ছে নিরাপদ, টেকসই ও মানসম্মত সমাধান, যা নিশ্চিত করবে সঠিক বৈদ্যুতিক সংযোগ, কমাবে বিদ্যুৎ অপচয় এবং দীর্ঘমেয়াদে আপনার ঘরকে রাখবে সুরক্ষিত।

বিজ্ঞপিতে আরও বলা হয়, বাংলাদেশের ক্যাবল শিল্প প্রতিবছর উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করছে। সরকারি অবকাঠামো উন্নয়ন, আবাসন খাতের সম্প্রসারণ এবং গ্রামীণ বিদ্যুতায়ন প্রকল্প এই বাজারকে আরও প্রসারিত করছে। ইতোমধ্যে একাধিক দেশীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ড প্রতিযোগিতায় থাকলেও, আকিজ ভেঞ্চারের প্রবেশ শিল্পে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান এস.কে. শামীম উদ্দিন জানান, খুব শীঘ্রই আকিজ ক্যাবলস বাজারে আনতে যাচ্ছে মিডিয়াম ভোল্টেজ, হাই ভোল্টেজ, সুপার এনামেল, টেলিকমিউনিকেশন এবং অপটিক্যাল ফাইবার ক্যাবল।

আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক্স-এর বিজনেস হেড এ.এস.এম. আওয়াল বলেন, আকিজ ভেঞ্চার গ্রুপের প্রতিটি উদ্যোগের মূল লক্ষ্যই হল গ্রাহকের আস্থা অর্জন করা। সেই লক্ষ্যকে সামনে রেখে আকিজ ইলেক্ট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক্স সবসময় মানসম্মত, নিরাপদ ও আধুনিক প্রযুক্তিনির্ভর পণ্য বাজারে নিয়ে আসছে। আকিজ ক্যাবলের সংযোজন আমাদের সেই অঙ্গীকারকেই আরও সুদৃঢ় করেছে। আমরা বিশ্বাস করি, প্রতিটি নিরাপদ সংযোগই আগামীর জন্য একটি নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করবে।

Reneta

তাছাড়াও সিনিয়র মার্কেটিং ম্যানেজার আসাদুজ্জামান দীপু বলেন, আমরা বিশ্বাস করি, প্রতিটি ঘর ও প্রতিটি প্রতিষ্ঠানের জন্য নিরাপদ সংযোগ অপরিহার্য। তাই গ্রাহকের আস্থা ও নিরাপত্তাকে সর্বাগ্রে রেখে আমরা দিচ্ছি মানসম্মত ক্যাবল ও নিরবচ্ছিন্ন বিক্রয়োত্তর সেবা। আমাদের লক্ষ্য একটাই—আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা।

পণ্যটি সারাদেশের দোকান ও ডিলার পয়েন্টে পাওয়া যাবে, প্রতিটি ক্যাবলের সাথে থাকছে শর্তসাপেক্ষে ২৫ বছরের পারফরম্যান্স ওয়ারেন্টির নিশ্চয়তা দিচ্ছে বলেও জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আকিজ ক্যাবলসআকিজ গ্রুপডোমেস্টিক ক্যাবলসনতুন ব্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আজ থেকেই নিজের জন্য জমানোর চেষ্টা করুন’

এপ্রিল ২৯, ২০২৬

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৯, ২০২৬

জলাবদ্ধতায় চট্টগ্রামবাসীর দুর্ভোগে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

এপ্রিল ২৯, ২০২৬
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, ছবি: সংগৃহীত।

প্রার্থনা করি ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নত না হোক: আসামের মুখ্যমন্ত্রী

এপ্রিল ২৯, ২০২৬

দুই মহাতারকা এক জোট!

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT