চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডে লেভেল টু কোচিং করলেন বিশ্বজয়ী আকবর আলী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বিশ্বজয়ী আকবর আলী ইংল্যান্ডে লেভেল টু কোচিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। জাতীয় দলে এখনও সুযোগ পাননি এ উইকেটকিপার ব্যাটার। তবে নিজের উন্নতিতে কমতি রাখতে চান না আকবর। এজন্য ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) লেভেল টু কোচিং কোর্স সম্পন্ন করেছেন।

কোচিং সম্পন্ন করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন। সেখানে আকবর আলী লিখেছেন, ‘আমি অল্প বয়স থেকেই এটি করতে চেয়েছিলাম। কারণ আমার বিশ্বাস এটি আমাকে খেলোয়াড় এবং মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে। এ কোর্স সম্পন্ন করতে বিসিবি এবং ইসিবির সমর্থনের প্রশংসা করি।’

জাতীয় দলে জায়গা না হলেও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ আকবর আলী। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ২২ ম্যাচে ৩৭ ইনিংসে করেছেন ৯৬৭ রান। লিস্ট-এ ক্রিকেটে ৯২ ম্যাচে করেছেন ১৮৫৩ রান। এছাড়া টি-টুয়েন্টি ক্রিকেটে ৭৮ ম্যাচ খেলে করেছেন ৮৩০ রান।

Banglabid

সাউথ আফ্রিকায় হওয়া ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে প্রথম শিরোপা জিতেছিল বাংলাদেশ। ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অধিনায়ক আকবর আলীর। বাংলাদেশের ছেলেদের ক্রিকেটে এখন পর্যন্ত সেরা সাফল্য এটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকবরইংল্যান্ডইসিবিবাংলাদেশবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT