জনপদ

নড়াইলে ধর্ম অবমাননায় অভিযুক্ত তরুণ তিন দিনের রিমান্ডে

নাশকতার ঘটনায় ২০০ থেকে ২৫০ কে আসামী করে পুলিশের মামলা

নড়াইলে পুলিশি অভিযানে ধর্ম অবমাননায় অভিযুক্ত তরুণের রিমান্ডে নেওয়া হয়. Channel i News - চ্যানেল আই নিউজ

নড়াইলে ধর্ম অবমাননায় অভিযুক্ত তরুণের তিন দিনের রিমান্ডের জন্য পুলিশি অভিযান ও জনতার উপস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া সাহাপাড়া এলাকায় মহানবী (সা:) কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে কলেজছাত্র আকাশ সাহার (২০) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

লোহাগড়া আমলী আদালতের বিচারক মোর্শেদুল ইসলাম আকাশের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার দিবাগত রাত দুইটার দিকে খুলনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল রাতে তার বিরুদ্ধে মামলা হয়। রাত আটটার দিকে নড়াইলের লোহাগড়া থানায় সালাহ উদ্দিন কচি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে নড়াইল সদর থানা জিজ্ঞাসাবাদ শেষে তাকে বেলা তিনটায় কোর্টে পাঠায়।

আকাশের গ্রেপ্তারের পর তার আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়। তবে তারা ক্যামেরার সামনে কথা বলতে চাননি। অপরদিকে অভিযুক্ত আকাশের বাড়িতে ভাঙচুর ও আগুন এবং আশপাশের আরও কয়েকটি বাড়ি এবং দোকানপাট ও মন্দির ভাঙচুরসহ নানা নাশকতার সাথে যারা যুক্ত এমন অজ্ঞাত ২০০ থেকে ২৫০ কে আসামী করে পুলিশ বাদী হয়ে মামলা হরেছে।

বিষয়:নড়াইল ফেসবুকে কটূক্তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…