বিনোদন

বাবা হারালেন দক্ষিণী তারকা অজিত কুমার

দক্ষিণী তারকা অজিত কুমারের বাবা হারানোর শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

অজিত কুমারের বাবা মৃত্যুর খবর, শোক প্রকাশ ও পারিবারিক স্মৃতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাবা হারালেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। শুক্রবার (২৪ মার্চ) সকালে ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অজিতের বাবা পি সুব্রামানিয়াম। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

মৃত্যুকালে স্ত্রী মোহিনী ও তিন পুত্র অনুপ কুমার, অজিত কুমার, অনিল কুমারকে রেখে গেছেন। বাবার মৃত্যুর খবরটি তারা তিনজন যৌথ একটি বিবৃতিতে প্রকাশ করেছেন।

প্রয়াত বাবার অসুস্থতার বিষয় উল্লেখ করে পারিবারিক বিবৃতিতে উল্লেখ করা হয় যে, ‘আজ সকালে আমাদের বাবা পিএস মনি মারা গেছেন। দীর্ঘ দিন অসুস্থ থাকার পর আজ ঘুমের মধ্যে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর।’

বিবৃতি আরও উল্লেখ আছে, ‘চার বছর আগে বাবার স্ট্রোক হয়েছিল। তারপর থেকে মেডিকেল সংশ্লিষ্টরা আমাদের সহযোগিতা করে আসছিলেন, তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ।’ পারিবারিকভাবে পিএস মনির শেষকৃত্য সম্পন্ন হবে বলেও এ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

অজিতের বাবা মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিনোদন অঙ্গনের অনেকেই।

সূত্র: পিঙ্কভিলা

বিষয়:অজিত কুমার অভিনয় দক্ষিণী তারকা বাবা হারালেন সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…