চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিল ব্লকবাস্টার ‘কাইথি’ অজয়ের হাতে এসে ‘ভোলা’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২২
বিনোদন
A A

চলতি বছরের শুরুতে ঘোষণা এসেছিল তামিল ব্লকবাস্টার ছবি ‘কাইথি’র হিন্দি রিমেক নির্মাণের। যেই ছবির নাম ‘ভোলা’। জানা গিয়েছিল, ছবির মূল চরিত্রে অভিনয় করবেন অজয় দেবগণ এবং তার বিপরীতে দেখা যাবে টাবুকে। আর এবার জানা গেল অভিনয়ের পাশাপাশি ছবিটির পরিচালনার দায়িত্বেও থাকছেন অজয়।

আগামি ২০ আগস্টের মধ্যে আসন্ন ছবিটির শুটিং শেষ করার পরিকল্পনা করেছেন অজয়। কিন্তু এত অল্প সময়ে ছবিটির শুটিং কীভাবে শেষ করবেন, অজয়কে এমন প্রশ্ন করা হলে রহস্যময় হাসি হেসে অভিনেতা জানান, ‘আচ্ছা প্রস্তুতিটা তো আগেই হয়ে গিয়েছিল। চিত্রনাট্যও ঠিক ছিল। এবার শুধু ক্যামেরার পিছনে এসে তিনটি ম্যাজিক শব্দ- লাইট, ক্যামেরা, অ্যাকশন বলার প্রশ্ন!’

এদিকে আসন্ন ‘ভোলা’ ছাড়াও এর আগে ‘ইউ, মি অর হাম’, ‘শিবায়’ এবং ‘রানওয়ে ৩৪’ সিনেমায় পরিচালকের দায়িত্ব পালন করেছেন অজয়। সেদিক থেকে অভিনেতার পরিচালনায় এটি চতুর্থ সিনেমা হতে যাচ্ছে।

ছবিটির প্রযোজনায় থাকছেন এস আর প্রকাশবাবু এবং এস আর প্রভু ড্রিম ওয়ারিয়র এবং বিবেকানন্দ পিকচার্সের ব্যানারে তিরুপুর বিবেক।

২০১৯ সালের অ্যাকশন থ্রিলার ঘরানার তামিল ছবি ‘কাইথি’। লোকেশ কানাগারাজ পরিচালিত ছবিতে অভিনয় করেছেন কার্থি, অর্জুন দাশ ও দীপ্তি। কাইথি একজন দাগি আসামি। সে তার মেয়ের সঙ্গে প্রথমবার দেখা করার পরিকল্পনা করে, কিন্তু গ্রেপ্তার হয়ে যায়। সেই ঘটনাকে ঘিরে আগাতে থাকে ছবির কাহিনি। –বলিউড হাঙ্গামা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজয় দেবগণকাইথিটাবুভোলাহিন্দি রিমেক
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়ের সুযোগ ছিল পর্তুগালের, কিন্তু হেরেও যেতে পারত: রোনালদো

জুন ১৮, ২০২৬

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

জুন ১৮, ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কৌশলে বাজেট বৈষম্যের প্রতিবাদ করল জবি ছাত্রশক্তি

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT