চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বচ্চন বধূ’ পরিচয়ে আপত্তি ঐশ্বরিয়ার!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০২৩
বিনোদন
A A
অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, 'বচ্চন বধূ' পরিচয়ে বিতর্কে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবাহিত জীবনের ১৬ তম বছর পার করেছেন বলিউডের অন্যতম আলোচিত ও জনপ্রিয় দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। দীর্ঘদিনের তাদের এই দাম্পত্যের সম্পর্ককে ঘিরে নানান সময়ই শোনা গেছে, ‘তারা নাকি সুখী নন।’

শুধু তাই নয় জনসমক্ষে অমিতাভ ও জয়ার আদর্শ পুত্রবধূ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করলেও প্রায়ই শোনা যায় শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে নাকি তেমন ভালো সম্পর্ক নয় ঐশ্বরিয়ার। তবে কি সম্পর্কের সমীকরণে কোনো সমস্যা দেখা দিয়েছে বচ্চন পরিবারে?

২০০৭ সালে একে অপরকে ভালোবেসে রূপকথার গল্পের মত বিয়ে করেছিলেন আলোচিত এই জুটি। সে বছর বলিউডের সব থেকে আলোচিত ইভেন্ট ছিল সেটি। তাদের বিয়ে নিয়ে কৌতূহলের অন্ত ছিল না দর্শকদের। কেননা অভিষেক বিয়ে করেছিলেন বলিউডের প্রথম সারির নায়িকা ঐশ্বরিয়াকে।

Banglabid

কিন্তু সেটিই যেন কাল হয়েছিল ঐশ্বরিয়ার জন্য। বচ্চন পরিবারে বিয়ের পরেই যেন নিজের পরিচয় হারাতে থাকেন এই অভিনেত্রী। বিয়ের পর থেকেই তাকে ডাকা হয় ‘বচ্চন বধূ’ নামে। আর তাতেই আপত্তি জানান অভিনেত্রী।

২০০৮ সালে একটি সাক্ষাৎকারে অভিনেত্রীকে ‘বচ্চন বধূ’ সম্বোধন করায় আপত্তি জানান ঐশ্বরিয়া। তার কাছে এই সম্বোধনটি বেশ নাটুকে বলেই মনে হয়। অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, এই ধরনের বিশেষণ চটকের জন্য ব্যবহার করা হয়। ‌‘বচ্চন বধূ’ তকমাটা একটু নাটুকে। আমি একজন সাধারণ মেয়ে। নাম ঐশ্বরিয়া রাই। যে অভিষেক বচ্চনকে বিয়ে করেছে।’

জুটিবদ্ধ হয়ে একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন অভিষেক-ঐশ্বরিয়া। এর মধ্যে উল্লেখযোগ্য ‘ধাই অক্ষর প্রেম কে’ (২০০০), ‘কুছ না কাহো’ (২০০৩), ‘উমরাও জান’, ‘ধুম টু’ (২০০৬), ‘গুরু’ (২০০৭) এবং ‘রাবণ’ (২০১০)। ‘উমরাও জান’ ছবির সেট থেকেই শুরু হয় তাদের প্রেমের গল্প।

Reneta

সূত্র: আনন্দবাজার 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‌‘বচ্চন বধূ’অভিষেক বচ্চনঐশ্বরিয়া রাই বচ্চন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আর্থারের মন্তব্যের জবাব দিলেন চোপড়া

পরবর্তী

বিকাশে’র সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়ার ৩টি স্কুলে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি

পরবর্তী
ব্রাহ্মণবাড়িয়ার স্কুলে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকাশে'র সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়ার ৩টি স্কুলে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি

ইংল্যান্ডের ব্যাটসম্যান ব্যাটিং করছেন, বাংলাদেশি ক্রিকেটার ফিল্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বচ্যাম্পিয়নদের ২৮৫ রানের চ্যালেঞ্জ দিল আফগানিস্তান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT