চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাঙা হাত নিয়েই ফিরলেন ঐশ্বরিয়া, শিগগির অস্ত্রোপচার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ১৯, মে ২০২৪
বিনোদন
A A
ঐশ্বরিয়া ভাঙা হাত নিয়ে ফিরছেন, অস্ত্রোপচারের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের প্রাচীন চলচ্চিত্র উৎসব বলা হয় কানকে। গত ১৪ মে বসেছে উৎসবের ৭৭তম আসর। প্রতিবারের মতো এই আসরেও রেড কার্পেটে হাঁটার ঐতিহ্য ধরে রেখেছেন ভারতের কালজয়ী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই।

বৃহস্পতিবার ঐশ্বরিয়াকে ‘গডফাদার’ খ্যাত নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলার নতুন ছবি ‘মেগালোপোলিস’ এর প্রিমিয়ারে লাল গালিচায় হাঁটতে দেখা গেছে। সোনার বিবরণসহ একটি কালো এবং সাদা পোশাকে। এর পরেও বেশ কয়েকবার ভিন্ন ভিন্ন পোশাকে লাল গালিচায় দেখা গেছে তাকে।

তবে এবার কিছুটা আহত শরীর নিয়েই লাল গালিচায় হেঁটেছেন সাবেক এই বিশ্ব সুন্দরী। জানা যায়, গেল সপ্তাহে হাতে চোট পেয়েছেন ঐশ্বরিয়া। তবে এই চোট নিয়েও কানের রেড কার্পেটে হাঁটার সিদ্ধান্তে অটল থাকেন তিনি। কানের লাল গালিচায়ও প্লাস্টার হাতেই এবার দেখা যায় ঐশ্বরিয়াকে।

কান মাতিয়ে রবিবার সকালে মুম্বাই ফিরে এসেছেন ঐশ্বরিয়া। শোনা যাচ্ছে, আগামি সপ্তাহেই ভর্তি হবেন হাসপাতালে। করতে হবে অপারেশন।

নায়িকার একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, ঐশ্বরিয়ার হাতে কব্জি ভেঙেছে গত সপ্তাহের শেষে। সেই কারণেই হাতে কাস্ট পরে রয়েছেন নায়িকা। তবে কানে অংশ নেওয়ার ঐতিহ্য ধরে রাখতে বদ্ধপরিকর ছিলেন অ্যাশ। তাই চোট সত্ত্বেও পেশাগত দায়িত্ব পালনে ওই অবস্থাতেই কানে পৌঁছেছেন তিনি।

সূত্রটি আরও জানিয়েছে অভিনেত্রী বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনার পরেই ফ্রান্সে গিয়েছিলেন। আগামী সপ্তাহের শেষের দিকে অভিনেত্রীর অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরাধ্যঐশ্বরিয়াঐশ্বরিয়া রাইকান ফিল্ম ফেস্টিভালবচ্চনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৫৭ অভিবাসী যেভাবে জীবিত উদ্ধার হলো

আগস্ট ৪, ২০২৬

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মুম্বাই পুলিশের বেতন কেলেঙ্কারি: ভুয়া কর্মচারীর নামে ৬.৪১ কোটি টাকা আত্মসাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT