বাংলাদেশ

বিমানবন্দর সড়কে ৩১ মার্চ থেকে প্রতি শুক্রবার যান চলাচল সীমিত

বিমানবন্দর সড়কে যানজট, শুক্রবারে যান চলাচল সীমিতের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দর সড়কে যানজটের দৃশ্য, যেখানে বিভিন্ন ধরনের যানবাহন দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী ৩১ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত প্রতি শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত বিমানবন্দর সড়কে গাড়ি চলাচল সীমিত থাকবে।

মঙ্গলবার ২৮ মার্চ এক গণবিজ্ঞপ্তিতে সড়ক ও জনপথ অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সেতু নির্মাণের কাজ চলছে। এই কাজের প্রয়োজনে বিমানবন্দর সড়ক ব্যবহারের দরকার হবে। এ কারণেই ২৪ জুন পর্যন্ত মোট ১৭ রাত যান চলাচল সীমিত রাখতে হবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সেতু নির্মাণের প্রয়োজনে বিমানবন্দর মহাসড়কে ৩১ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত প্রতি শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গাড়ি চলাচল সীমিত থাকবে। যাত্রীদের সময় নিয়ে যাত্রার অনুরোধ রইল।

গণবিজ্ঞপ্তিতে তথ্যমতে হিসেব করলে, ৩১ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত সময়ের মধ্যে ১৭টি শুক্রবার রয়েছে। এই ১৭ রাতে ৭ ঘণ্টা করে ওই পথে যান চলাচল সীমিত থাকবে।

বিষয়:বিমানবন্দর সড়ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…