ডিজিটাল শর্ট

রাজধানীর বিমানবন্দর সড়কে অত্যাধুনিক আন্ডারপাস

রাজধানীর বিমানবন্দর সড়কে আধুনিক আন্ডারপাসের উদ্বোধন অনুষ্ঠানে ফুলের মালা ও জনসমাগম দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

২০১৮ সালে ২৯ জুলাই, রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুটি বাসের বেপরোয়া প্রতিযোগিতায় প্রাণ হারায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া ও রাজিব। এ ঘটনার পর ৯ দফা দাবিসহ সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজপথে নামে হাজারো শিক্ষার্থী। শিক্ষার্থীদের দাবি পূরণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ফুটওভারব্রীজ নির্মাণের উদ্যোগ নেয় সরকার। যার একটি শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজ সংলগ্ন পথচারী আন্ডারপাস ‘সুর সপ্তক’। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর, রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ সংলগ্ন পথচারী আন্ডারপাসটি সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়। অত্যাধুনিক এই আন্ডারপাসটি চালু হওয়ায় খুশি শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।

বিষয়:আন্ডারপাস বিমানবন্দর সড়ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…