চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশংসা পাচ্ছে শব্দদূষণ নিয়ে মেহজাবীন-চাষী-আলভীদের বিজ্ঞাপন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ন ২৪, মে ২০২৫
বিনোদন
A A

শব্দদূষণ বন্ধে সবাইকে দায়িত্বশীল আচরণ করার বার্তা নিয়ে একটি সচেতনামূলক ওভিসি-তে (অনলাইন ভিডিও কমার্শিয়াল) হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, চাষী আলম এবং যাহের আলভী।

‘নয়েজ পলিউশন কন্ট্রোল প্রজেক্ট বাই ডিওই’ (Noise Pollution Control Project by DoE) নামক ফেসবুক পেজ থেকে প্রকাশিত ভিডিও’টি প্রথম ৪৮ ঘন্টায় সাড়ে পাঁচ হাজার বার শেয়ার হয়েছে। অন্যদিকে, ১ লাখ ১৫ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী ভিডিওতে রিঅ্যাক্ট করেছেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত ভিডিও’র ভিউ ৪০ লাখ ছাড়িয়ে যায়।

বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশের পর দর্শকদের প্রশংসা পাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশের পর এটি ২ দিনে প্রায় ৪০ লাখ বার দেখা (অর্গানিক ভিউ) হয়েছে। এতে মেহজাবীনের সাথে উপস্থিত হয়েছেন অভিনেতা চাষী আলম ও যাহের আলভী।

পরিবেশ অধিদপ্তরের ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’র সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের অংশ হিসেবে বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে। এটি পরিচালনা করেছেন মেহেদী রনি। মূল ভাবনা ও গল্প রচনা করেছেন মোঃ নাজিম উদ্দিন (মাসুম)।

বিজ্ঞাপনটি ব্যাপক সাড়া পাওয়ার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে পরিচালক মেহেদি রনি বলেন, কাজটি করে অনেক ভালো লেগেছে। আসলে মানুষ এখন অনেক সচেতন এবং অন্যকে সচেতন করতেই তারা এই ভিডিও শেয়ার করছে। শব্দদূষণ বন্ধে সবার দায়িত্বশীল আচরণ প্রয়োজন।

শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর প্রকল্প ব্যবস্থাপক জনাব মোঃ ফজলে এলাহী বলেন, শব্দদূষণের স্বাস্থ্যগত ঝুঁকি অনেক ব্যাপক। শব্দদূষণ নিয়ন্ত্রণের জন্য সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করছে। এই সচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসতে হবে। শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সকলকে সচেতন হতে হবে। আমরা মন থেকে চাইলেই শব্দদূষণ নিয়ন্ত্রণ সম্ভব। এ জন্য আমাদের মানসিকতা ও আচরণে পরিবর্তন আনতে হবে। শুধুমাত্র আইন প্রয়োগ করে শব্দদূষণ নিয়ন্ত্রণ সম্ভব নয়।’

Reneta

বিজ্ঞাপনটি দেখে নেটিজেনরা শব্দদূষণ রোধে সচেতনতা সৃষ্টি করতে এমন উদ্যোগের ব্যাপক প্রশংসা ও ইতিবাচক মন্তব্য করছেন। এমডি সুমন রানা ভিডিওটির মন্তব্যের ঘরে লিখেছেন, ‘খুব সুন্দর একটি প্রতিবেদন (বিজ্ঞাপন)। আসুন সবাই একে অপরকে সহযোগিতা করি, শব্দ দূষণ থেকে সবাইকে নিরাপদ রাখি।‘ফরিদ আলী নামে একজন মন্তব্য করেছেন, ‘আমরা কেউ তো সচেতন হতে চাই না, আমাদের সবার সচেতন হওয়া জরুরী। উপস্থাপনাটা ভালো হলো।’

‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’র সোস্যাল মিডিয়া ক্যাম্পেইনের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। ক্যাম্পেইনের ক্রিয়েটিভ প্ল্যানার হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ নাজির হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাষি আলমমেহজাবীন চৌধুরীযাহের আলভীলিড বিনোদনশব্দদূষণ নিয়ন্ত্রণ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনা ভারতে অনুপ্রবেশকারী নাকি শরণার্থী: অভিষেক বন্দ্যোপাধ্যায়

এপ্রিল ১০, ২০২৬

মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

এপ্রিল ১০, ২০২৬

বিশ্বজয়ী মার্টিনেজকে নিয়ে সিনেমা বানাবে নেটফ্লিক্স

এপ্রিল ১০, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সাখাওয়াত আলী খানের স্মরণসভা

এপ্রিল ১০, ২০২৬

৭ বছরেও কার্যকর হয়নি নুসরাত হত্যা মামলার রায়

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT