বাংলাদেশ

রাষ্ট্রপতির সাথে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতি ও বিমান বাহিনী প্রধানের বৈঠক, উভয় পক্ষের প্রতিনিধিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি ও বিমান বাহিনী প্রধানের মধ্যে সৌজন্য সাক্ষাৎ, উভয় পক্ষের প্রতিনিধিরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। এসময় বিমান বাহিনীর প্রধান বাহিনীর উন্নয়নে গৃহীত পদক্ষেপসহ বাহিনীর সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

মঙ্গলবার ২৩ মে দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিমান বাহিনীর প্রধান।

এসময় রাষ্ট্রপতি দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে বিমান বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। বিমান বাহিনীকে আরও এগিয়ে নিতে প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানোর ওপর জোর দেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

বিষয়:বিমান বাহিনী প্রধান রাষ্ট্রপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…