চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুইটি সার কারখানা বন্ধ, আমদানি করতে হবে: কৃষিমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২২
- সেমি লিড, কৃষি, বাংলাদেশ
A A

গ্যাস সংকটে যমুনাসহ দুইটি সার কারখানা বন্ধ হয়ে গেছে। শিগগিরই গ্যাস পাওয়ার সম্ভাবনা না থাকায় সার আমদানি করতে হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী বলেন, সারের দাম বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি, আলাপ-আলোচনা চলছে। প্রধানমন্ত্রী চাচ্ছেন কোনোভাবে যেন দাম বাড়াতে না হয়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সার নিয়ে সংকট তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সার আমদানির বিষয়ে কানাডার সাথে কথা হয়েছে। আগামী বোরো মৌসুম পর্যন্ত সারের সমস্যা হবে না। সারের সরবরাহ নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার। বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়ায় বেশি দামে সার কিনতে হবে। তাই অব্যাহত থাকবে ভর্তুকিও।

কৃষিমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, উন্নত দেশগুলো রাশিয়া থেকে গ্যাস কিনছে। কিন্তু উন্নয়নশীল দেশগুলো কেন সেখান থেকে সার কিনতে পারবে না? অর্থনৈতিক ও উৎপাদনমূলক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেয়া উচিত নয় বলে মন্তব্য করেন ড. আব্দুর রাজ্জাক।

তিনি জানিয়েছেন, কৃষিক্ষেত্রে অবদানের জন্য প্রথমবারের মতো ১৩ জনকে এআইপি (কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি) সম্মাননা প্রদান করছে সরকার। প্রথমবার ১৩ জন এ পুরস্কার পাচ্ছে।

জানানো হয়, ২০১৯ সালে এআইপি নীতিমালা প্রণয়ন করা হলেও করোনার কারণে এই পুরস্কার প্রদান করা সম্ভব হয়নি। ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে সিআইপি কার্ডধারীদের মতো এআইপি পদক প্রাপ্তরাও একই ধরনের সুযোগ-সুবিধা পাবেন। এআইপি কার্ডের মেয়াদ হবে এক বছর। ২০২০ সালের জন্য কৃষি উদ্ভাবন বিভাগে ৪ জন, কৃষি উৎপাদন বা বাণিজ্যিক খামার স্থাপন ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প বিভাগে ৬ জন, স্বীকৃত বা সরকার কর্তৃক রেজিস্ট্রিকৃত কৃষি সংগঠন বিভাগে ১ জন এবং বঙ্গবন্ধু কৃষি পুরস্কারে স্বর্ণপদক প্রাপ্ত বিভাগে ২ জন এআইপি পদক পাচ্ছেন।

Reneta

৫টি বিভাগে এআইপি পুরস্কার দেয়া হবে সর্বোচ্চ ৪৫ জনকে। প্রথমবার পুরস্কার দেয়ার কারণে এবার পুরস্কার প্রাপ্তের সংখ্যা কম। ২০২১ সালের এআইপি নির্বাচনের কাজও এরইমধ্যে শুরু হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষিমন্ত্রীসার আমদানি
শেয়ারTweetPin

সর্বশেষ

মঞ্চে গাইতে গাইতে মাটিতে লুটিয়ে পড়েন এই পপ-তারকা!

জুন ২৯, ২০২৬

১৭ জন বিশ্ববিদ্যালয় শিক্ষক স্থায়ীভাবে চাকরিচ্যুত

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জুলাই-জুন’ পরিবর্তন করে ‘জানুয়ারি-ডিসেম্বর’ অর্থবছর চালুর প্রস্তাব বিরোধীদলীয় নেতার

জুন ২৯, ২০২৬

প্রেম করছেন অভিনেত্রী নাজনীন নীহা, প্রেমিক কে?

জুন ২৯, ২০২৬

করমুক্ত আয়ের সীমা চার লাখ টাকা করতে প্রধানমন্ত্রীর প্রস্তাব

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT