চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় সংসদে কোন প্রভাব পড়বে না: কৃষিমন্ত্রী 

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৭:৪৬ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
কৃষিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএন‌পির সাত সংস‌দ সদস‌্যদের পদত‌্যাগপত্র নি‌য়ে কৃ‌ষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ব‌লেছেন, বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে সংসদে কোন প্রভাব পড়‌বে না।

তিনি বলেন, সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। সাতজন এম‌পি সংস‌দে আস‌লো কি থাক‌লো তা‌তে কিছু যায় আ‌সে না। এই সাতজ‌নের জন‌্য এক বছ‌রে দেশ ভে‌ঙে পড়‌বে না। যথা‌ নিয়‌মে সংসদ চল‌বে।

রোববার ১১ ডি‌সেম্বর সন্ধ‌্যায় টাঙ্গাইল সা‌র্কিট হাউজে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবাবে এসব কথা ব‌লেন আওয়ামী লী‌গের উপ‌দেষ্টা মন্ডলীর সদস‌্য ও কৃ‌ষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

Banglabid

তি‌নি আরো ব‌লেন, সংস‌দে তারা সাতজন ছিলই না। তারা ২০১৪ সাল থে‌কে ২০১৮ সাল পর্যন্ত নির্বাচ‌ন আগ পর্যন্ত ওরা সংস‌দে ছিল না। এটা দুঃখজনক আমরা সব সময়ই ব‌লি সংস‌দে একটা বি‌রোধী দল থাকা খুবই দরকার। কিন্তু কেউ য‌দি না থা‌কে তাহ‌লে আমা‌দের কিছু করার নাই।

বিএনপির ১০ দফা দাবির বিষ‌য়ে কৃ‌ষিমন্ত্রী ব‌লেন, বিএন‌পির সব দাবিগু‌লো নি‌য়ে সব সময়ই ভাঙা রেকর্ড বাজাচ্ছে গত দশ বছর ধ‌রে। ২০০৮সা‌লে খুব সুন্দর নির্বাচন হ‌য়েছে। এরপর থে‌কেই তারা বি‌ভিন্ন দাবি নি‌য়ে আ‌ন্দোলন সংগ্রাম কর‌ছে। এই সরকারের অধী‌নেই সংবিধান অনুয‌ায়ী নির্বাচ‌ন হ‌বে। এ‌তে বিএন‌পি কি চাই‌লো না চাই‌লো সেই অনুযায়ী নির্বাচন  হ‌বে না। সং‌বিধা‌নের বাই‌রে যাওয়ার কোন ক্ষমতা নেই।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, জেলা আওয়ামী লী‌গের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ আস‌নের সদস‌্য জোয়া‌হেরুল ইসলাম,  টাঙ্গাইল সদর আস‌নের সংসদ সদস‌্য ছা‌নোয়ার হোসেন, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, জেলা পু‌লিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল সদর উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান শাহজাহান আনছারী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষিমন্ত্রীবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT