চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় বন্যাতে কৃষি ও মৎস্য খাতে ক্ষতি ১৩০০ কোটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২৪
- সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A

কুমিল্লায় সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও মৎস্য খাত। কৃষিতে ৮৫০ কোটি টাকার ক্ষতির প্রাথমিক তথ্য জানিয়েছে কৃষি অধিদপ্তর। আর মৎস্য খাতে প্রাথমিক সমীক্ষায় ক্ষয়ক্ষতি ধরা হয়েছে ৪৫০ কোটি টাকা। তবে বন্যা যত দীর্ঘস্থায়ী হবে ক্ষতির পরিমাণ তত বাড়বে বলে জানিয়েছেন কৃষক ও মৎস্য চাষীরা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) কৃষি অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাম্প্রতিক বন্যায় পুরো জেলায় ৭০ হাজার হেক্টর কিছু জমি প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রুপা, আমন এবং সবজির ক্ষেত। তলিয়ে গেছে ধানের বীজতলা।

এদিকে মৎস্য খাতে প্রাথমিক সমীক্ষায় ক্ষয়ক্ষতি ধরা হয়েছে ৪৫০ কোটি টাকা। তলিয়ে গেছে আড়াই হাজার পুকুর, দিঘী ও মাছের ঘের। তবে ক্ষতির পরিমাণ দ্বিগুণ হতে পারে বলে জানান মাছ চাষিরা।

কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তা জানান, বন্যা যত দীর্ঘস্থায়ী হচ্ছে বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। মন্ত্রণালয়ের নির্দেশনা মত মৎস্য চাষীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

জেলা কৃষি কর্মকর্তা আইয়ুব মাহমুদ জানান, বন্যার ক্ষতির কারণে ধানের বীজ সংকট দেখা দিতে পারে। তবে ক্ষতিগ্রস্ত চাষীদের যতটা সম্ভব সহযোগিতা করা হবে।

Reneta

কুমিল্লার উপজেলাগুলোর মধ্যে অন্তত ১৪টি উপজেলা বন্যা আক্রান্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্দার, লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম উপজেলা। এসব উপজেলার কৃষি ও মৎস্য খাতে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লার বন্যাবন্যাবন্যায় ক্ষতি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘পেনাল্টিতে গোল পেলে হয়তো পরের দুটি পেতাম না’

জুন ২৩, ২০২৬

ক্লোসাকে ছাড়িয়ে শীর্ষে মেসি, গোলের রাজা হওয়ার রাতে আরও যত কীর্তি

জুন ২৩, ২০২৬

মেসির রেকর্ডময় জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

জুন ২৩, ২০২৬

মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুন ২২, ২০২৬

ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT