বাংলাদেশ

সরকারি চাকরিতে প্রবেশ এবং অবসরের বয়সসীমা বাড়ানোর প্রস্তাব

বাংলাদেশ সরকারের সরকারি চাকরির বয়সসীমা বাড়ানোর প্রস্তাবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়সসীমা বাড়ানোর প্রস্তাবের আলোচনার ছবি, যেখানে জনসমাগম দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সরকারি চাকরিতে প্রবেশ এবং অবসরের বয়সসীমা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর এবং অবসরের বয়সসীমা ৬৫ বছরে উন্নীত করার প্রস্তাব করা হয়।

বুধবার (১৮ সেপ্টেম্বর) যুগ্মসচিব মো. সাজজাদুল হাসান স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর এবং অবসরের বয়সসীমা ৬৫ বছরে উন্নীতকরণের বিষয়ের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধির সম্পৃক্ততা থাকায় সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, এতদিন সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স যথাক্রমে ৩০ ও ৫৯ (মুক্তিযোদ্ধা কোটাধারীদের যথাক্রমে ৩২ ও ৬০) বছর ছিল।

বিষয়:অবসর সরকারি চাকরি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…