চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ বছর পর বাংলাদেশি ছবিতে স্বস্তিকা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

শাকিব খানের বিপরীতে ‘সবার উপরে তুমি’র ১৫ বছর পর বাংলাদেশের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন কলকাতার নায়িকা স্বস্তিকা। ছবির নাম ‘ওয়ান ইলেেন’। এটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা কামরুল ইসলাম রিফাত।

চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করবেন আফজাল হোসেন। এই ঘোষণা এসেছে আগেই। এবার জানা গেল নারী চরিত্রের নাম। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানালেন নির্মাতা।

এই ছবিতে অভিনয় প্রসঙ্গে স্বস্তিকা বলেন, ওপার বাংলায় কাজ করার ইচ্ছে আমার প্রবল এবং সেটা বহু বছর ধরে। ২০০৮ সালে প্রথমবার কাজ করেছি। তারপরে বহু পরিচালক-প্রযোজকের সাথে কথা হয়েছে, স্ক্রিপ্ট আদান-প্রদান হয়েছে, কিন্তু ঠিক কাজটি করা হয়নি, ব্যাটে-বলে হয়নি সবটা। কামরুল রিফাত ওয়ান ইলেভেনের গল্পটা আমাকে পাঠিয়েছিলেন ২০২১ সালে। কোভিডের এই পুরো যন্ত্রণার মধ্যেই আমি প্রথম গল্পটা পড়েছিলাম। এবং ২০২১ সাল থেকেই কামরুল রিফাত ও ওনার টিম, ওনাদের সঙ্গে আমার যোগাযোগ স্থাপন হয়েছিল। তারপরে আমি স্ক্রিপ্টটা পড়েছি। অনেকগুলো ড্রাফট পড়েছি, চরিত্র নিয়ে আলোচনা হয়েছে, জুম কলে অনেকগুলো মিটিং করেছি এবং একরকম মুগ্ধতার তৈরী হয়েছে। তাই কাজটা করছি। আশা করছি ভালো একটা কাজ হবে।

তিনি আরও বলেন, আমি গৎ-এ বাঁধা কোনো চরিত্রে কাজ করবো না। আর যেসব চরিত্রে আমাকে দর্শক দেখে ফেলেছে, তেমন চরিত্রেও কাজ করবো না। কারণ আমি একদম নিজেকে রিপিট করতে চাই না। সবসময় চাই একদম নতুন ভাবে আমি দর্শকের সামনে আসবো। সেটা নতুন চরিত্র হোক, সাজ-পোশাক হোক, চেহারা হোক। ‘ওয়ান ইলেভেন’-এও আমার চরিত্রটা একদম নতুন।

‘ওয়ান ইলেভেন’ নামের মধ্যে দেশের রাজনীতির আঁচ থাকলেও সিনেমার গল্প সম্পর্কে ধারণা দিতে বেশ কৌশলী নির্মাতা। সিনেমাটি সম্পর্কে এরআগে রিফাত বললেন,‘ধুরন্ধর রহস্য রোমাঞ্চকর ইতিহাসকে আতশ কাঁচের নিচে ফেলতেই স্পষ্ট দেখা মেলে নায়ক, খলনায়ক, পুলিশ, গোয়েন্দা, লেখক, গণমাধ্যম আর কিছু অসমাপ্ত প্রশ্নের ভুলভ্রান্তিতে ভরা উত্তর। এ চলচ্চিত্র সে গল্পও বলে।’

হুমায়ুন কবির বিশ্বাসের গল্পে ‘ওয়ান ইলেভেন’ চলচ্চিত্রটির সংলাপ লিখেছেন মোজাফফর হোসেন। চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন গুণী চলচ্চিত্রকার যুগল নূরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু। চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক রবিন শামস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফজাল হোসেনওয়ান ইলেভেনকলকাতারিফাতলিড বিনোদনশাকিবসিনেমাস্বস্তিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

খামেনির পাশে ১৪ মাসের নাতনির ছোট্ট কফিন, শেষ বিদায়ে আবেগঘন তেহরান

জুলাই ৪, ২০২৬

‘ওরা আমাদের অনেক দৌড়াতে বাধ্য করেছে’

জুলাই ৪, ২০২৬

‘পঞ্চান্ন বছর সময় পেয়ে আমরা দেশের হয়ে উঠতে পারিনি’

জুলাই ৪, ২০২৬

আজ থেকেই ঘটবে অপ্রত্যাশিত সব ঘটনা: খোরশেদ আলম বাবুল

জুলাই ৪, ২০২৬

জুলাইয়ের আদর্শ নিয়ে রাজনীতি বা ব্যবসা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT