চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ বছর অ্যাপলে কাজ করে লোগো খচিত ফলক পেলেন কর্মী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A

সম্প্রতি টেক জায়ান্ট প্রতিষ্ঠান অ্যাপলের একজন কর্মচারী কোম্পানিটিতে কাজের বয়স ১০ বছর পূর্ণ করায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন অ্যাপলের লোগো খচিত একটি বিশেষ ফলক।

এনডিটিভি জানিয়েছে, মার্কোস আলোনসো নামক অ্যাপলের একজন হিউম্যান ইন্টারফেস ডিজাইনার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি উপহারের ছবি এবং এর আনবক্সিং ভিডিও শেয়ার করেছেন। যা তিনি ১০ বছর অ্যাপলে কাজ করার স্বীকৃতি স্বরূপ পেয়েছেন। ভিডিওর বক্সটি দেখতে একটি অ্যাপল ডিভাইসের বক্সের মতো। এতে আলোনসোর জন্য সিইওর পক্ষ থেকে একটি বিশেষ বার্তাও রয়েছে।

বার্তায় লেখা ছিল, এই মাইলফলক মুহুর্তে পৌঁছানোর জন্য অভিনন্দন। আপনি যেসব কাজ করেছেন, যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন এবং আপনি যত সাফল্য অর্জন করেছেন তার সবই অ্যাপলকে উন্নত করার জন্য গভীর এবং দীর্ঘস্থায়ী অবদান। মঙ্গলের জন্যই বিশ্ব। অ্যাপল পরিবারের পক্ষ থেকে, আমাদের সাথে যাত্রা করার জন্য আপনাকে ধন্যবাদ।

ভিডিওতে, একটি কঠিন ধাতব ফলক দেখা যায়, যা দেখে অ্যালুমিনিয়ামের তৈরি বলে মনে হয়। বিশেষ এবং মূল্যবান এই উপহারটির মাঝখানে একটি চকচকে অ্যাপলের লোগো রয়েছে। এছাড়াও আলোনসোর নাম এবং তার কাজের দশ বছর পূর্তি উপলক্ষে এতে ১০ লেখা রয়েছে।

শেয়ার করার পর থেকে এই পর্যন্ত আলোনসোর পোস্টটি পাঁচ লাখেরও বেশিবার দেখা হয়েছে এবং এতে ছয় হাজার লাইক পড়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা ছিল, ‘অ্যাপলে ১০ বছর’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাপলঅ্যাপলে ১০ বছর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাজা কমানোর আইনি ভিত্তি ও আমৃত্যু কারাদণ্ডের যুক্তি

পরবর্তী

জো বাইডেনের কথিত উপদেষ্টাকে কারাগারে পাঠানোর আদেশ

পরবর্তী

জো বাইডেনের কথিত উপদেষ্টাকে কারাগারে পাঠানোর আদেশ

‘এন্টার্কটিকায় আজ যেখানে বরফ, এককালে সেখানে ছিল নদী-গভীর জঙ্গল’

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ‘অবসর-ট্যাটু’র কথা বলে মধুর সংকটে কুক্কুরেয়া

জুলাই ২০, ২০২৬

‘আন্দোলন করে সরকারকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা যাবে না’

জুলাই ২০, ২০২৬

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT