আইনি লড়াই শেষে শিগগিরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে সব নেতাকর্মীর মামলা প্রত্যাহার চান তিনি। জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য শাখা বিএনপির সভাপতি এম এ মালেক। দীর্ঘদিন পর দেশে ফিরে তিনি জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে নিজের মাকে দেশের মাটিতে দাফন করতে পারেননি তিনি।






