বিনোদন

রণবীরের পথে হাঁটছেন রাম চরণ!

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রাম চরণ, নতুন সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন সিনেমার পোস্টার যেখানে রাম চরণ একটি তীরধনুক হাতে দাঁড়িয়ে আছেন, পটভূমিতে উজ্জ্বল আলো ও ড্রামাটিক এফেক্ট।. Channel i News – চ্যানেল আই নিউজ

আসছে ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে প্রভাস, কৃতি শ্যানন ও সাইফ আলী খান অভিনীত ছবি ‘আদিপুরুষ’। সম্প্রতি সেই ছবির সংশ্লিষ্ট না হয়েও এর ১০ হাজার টিকেট বুক করে শিরোনাম হয়েছেন রণবীর কাপুর। এবার একই সংখ্যক টিকিট বুক করে রণবীরের পথে হাঁটলেন দক্ষিণী জনপ্রিয় তারকা রাম চরণ।

মূলত দুঃস্থ শিশুদের ‘আদিপুরুষ’ দেখাতে চান রণবীর কাপুর। এজন্যই তিনি ১০ হাজার টিকিট বুক করেছেন! জানা গেছে, একই কারণে রাম চরণও টিকিট বুক করেছেন। পাশাপাশি নিজের ভক্তদের মাঝেও রামচরণ বুক করা টিকিট বিতরণ করবেন বলে জানা গেছে।

এর আগে আদিপুরুষ এর প্রযোজক অভিষেক আগারওয়ালও অগ্রিম ১০ হাজার টিকেট বিনামূল্যে দেয়ার ঘোষণা দেন। তিনি জানিয়েছিলেন যে, তেলেঙ্গানা জুড়ে ‘আদিপুরুষ’ এর দশ হাজার টিকিট বিনামূল্যে বিতরণ করবেন। অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রমে এই টিকিট বিতরণ করার কথা জানান তিনি।

ধর্মীয় বিশ্বাস থেকেই ‘আদিপুরুষ’-এর প্রচারণার জন্য এই বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রযোজক। তেলেঙ্গানার অনাথ আশ্রম, সরকারি স্কুলের পড়ুয়া এবং বৃদ্ধাশ্রমের মানুষেরা বিনামূল্যে পাবেন ‘আদিপুরুষ’-এর টিকিট। বুধবার টুইটারে এই উদ্যোগের কথা ঘোষণা করেন প্রযোজক।

পরিচালক ওম রাউতের বিগ বাজেটের ছবি ‘আদিপুরুষ’। রামের ভূমিকায় প্রভাস এবং সীতার চরিত্রে কৃতি অভিনয় করেছেন। এই সিনেমার আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র রাবণ। এই চরিত্রে দেখা যাবে সাইফ আলী খানকে। তবে সিনেমার প্রচারণায় প্রভাস-কৃতিকে দেখা গেলেও অনুপস্থিত রয়েছেন সাইফ।

৪৫০ কোটি রূপি বাজেটের ছবি ‘আদিপুরুষ’ হিন্দিতে শুটিং করা এই ছবি মুক্তি পাবে তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষাতেও।

বিষয়:আদিপুরুষ কৃতি শ্যানন প্রভাস রণবীর কাপুর রামচরণ সাইফ আলী খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…