চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রণবীরের পথে হাঁটছেন রাম চরণ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ন ১০, জুন ২০২৩
বিনোদন
A A

আসছে ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে প্রভাস, কৃতি শ্যানন ও সাইফ আলী খান অভিনীত ছবি ‘আদিপুরুষ’। সম্প্রতি সেই ছবির সংশ্লিষ্ট না হয়েও এর ১০ হাজার টিকেট বুক করে শিরোনাম হয়েছেন রণবীর কাপুর। এবার একই সংখ্যক টিকিট বুক করে রণবীরের পথে হাঁটলেন দক্ষিণী জনপ্রিয় তারকা রাম চরণ।

মূলত দুঃস্থ শিশুদের ‘আদিপুরুষ’ দেখাতে চান রণবীর কাপুর। এজন্যই তিনি ১০ হাজার টিকিট বুক করেছেন! জানা গেছে, একই কারণে রাম চরণও টিকিট বুক করেছেন। পাশাপাশি নিজের ভক্তদের মাঝেও রামচরণ বুক করা টিকিট বিতরণ করবেন বলে জানা গেছে।

এর আগে আদিপুরুষ এর প্রযোজক অভিষেক আগারওয়ালও অগ্রিম ১০ হাজার টিকেট বিনামূল্যে দেয়ার ঘোষণা দেন। তিনি জানিয়েছিলেন যে, তেলেঙ্গানা জুড়ে ‘আদিপুরুষ’ এর দশ হাজার টিকিট বিনামূল্যে বিতরণ করবেন। অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রমে এই টিকিট বিতরণ করার কথা জানান তিনি।

ধর্মীয় বিশ্বাস থেকেই ‘আদিপুরুষ’-এর প্রচারণার জন্য এই বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রযোজক। তেলেঙ্গানার অনাথ আশ্রম, সরকারি স্কুলের পড়ুয়া এবং বৃদ্ধাশ্রমের মানুষেরা বিনামূল্যে পাবেন ‘আদিপুরুষ’-এর টিকিট। বুধবার টুইটারে এই উদ্যোগের কথা ঘোষণা করেন প্রযোজক।

পরিচালক ওম রাউতের বিগ বাজেটের ছবি ‘আদিপুরুষ’। রামের ভূমিকায় প্রভাস এবং সীতার চরিত্রে কৃতি অভিনয় করেছেন। এই সিনেমার আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র রাবণ। এই চরিত্রে দেখা যাবে সাইফ আলী খানকে। তবে সিনেমার প্রচারণায় প্রভাস-কৃতিকে দেখা গেলেও অনুপস্থিত রয়েছেন সাইফ।

৪৫০ কোটি রূপি বাজেটের ছবি ‘আদিপুরুষ’ হিন্দিতে শুটিং করা এই ছবি মুক্তি পাবে তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষাতেও।

Reneta

সূত্র: বলিউড লাইফ

Jui  Banner Campaign
ট্যাগ: আদিপুরুষকৃতি শ্যাননপ্রভাসরণবীর কাপুররামচরণসাইফ আলী খান
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT