চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকাশ্যে প্রেমিকাকে হত্যার পর অনুশোচনা নেই বললো প্রেমিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ণ ৩০, মে ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

গত রোববার উত্তর দিল্লির রোহিনীতে প্রেমিকাকে প্রকাশ্যে হত্যা করার পর গ্রেপ্তার হওয়া যুবক বলেছেন, এনিয়ে তার কোন অনুশোচনা নেই। 

এনডিটিভি জানায়, একজন যুবক তার প্রেমিকাকে প্রকাশ্যে হত্যা করেছে। একাধিকবার ছুরিকাঘাত এবং পাথরের স্ল্যাব দিয়ে আঘাত করে মেয়েটিকে হত্যা করা হয়। এসময় আশেপাশের মানুষজন তাদের পাশ দিয়ে হেটে গেলেও কেউ ছেলেটিকে বাধা না দিয়ে এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকে। সিসিটিভি ক্যামেরায় এই দৃশ্য ধরা পরে।

গতকাল উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে সাহিল (২০) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। সাহিল পেশায় একজন এসি মেরামতকারী।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় তিনি বলেছিলেন যে তার কোন অনুশোচনা নেই। সাহিল অভিযোগ করেছে, মেয়েটি তার সাথে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিল এবং অন্য একজনের সাথে সম্পর্কে জড়িয়েছিল। সাহিল তিন বছর ধরে ওই মেয়েটির সাথে ডেট করেছিল কিন্তু সম্প্রতি তাদের সম্পর্ক ভেঙে যায়।

সাহিলকে উপেক্ষা করায় তিনি রাগান্বিত হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। হামলার সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। হত্যার পর সেখান থেকে পালিয়ে খালার বাসায় যায় সাহিল। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাহিলকে বর্তমানে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভারতহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই বহুমুখী সমবায় সমিতির জমির একাংশ হস্তান্তর করেছে পূর্বাচল রিজেন্ট টাউন

মে ১৮, ২০২৬

এডিপির প্রায় দুই তৃতীয়াংশ বাস্তবায়ন করা হবে সরকারের অর্থায়নে

মে ১৮, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, র‌্যাব পরিচালনার জন্য নতুন আইন হচ্ছে

মে ১৮, ২০২৬

২০২৬ ২৭ অর্থ বছরের বাজেট বাস্তবায়ন হবে নানামুখী চ্যালেঞ্জের

মে ১৮, ২০২৬

১০০০, ৫০০ ও ১০ টাকার নোট ইস্যু করেছে বাংলাদেশ ব্যাংক

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT