মার্কিন নাগরিক কৌরি রিচিনস তার স্বামীকে হত্যার পর ‘ধনীদের জন্য বিলাসবহুল কারাগার’ এবং ‘জীবন বীমা সংস্থাগুলোর অর্থ প্রদান’ করা নিয়ে ব্যাপকভাবে গুগলে সার্চ করেছিলেন বলে আদালতের এক শুনানিতে জানানো হয়েছে।
বিবিসি জানিয়েছে, ৩৩ বছর বয়সী কৌরি তিন সন্তানের মা। তিনি তার স্বামী এরিক রিচিনসেকে ২০২২ সালের মার্চ মাসে ফেন্টানাইলের প্রাণঘাতী ডোজ প্রয়োগ করে হত্যার দায়ে অভিযুক্ত। তিনি স্বামীকে হত্যার পর আমেরিকাতে ধনীদের জন্য বিলাসবহুল কারাগার সম্পর্কে তথ্যের জন্য গুগলে সার্চ করেছিলেন।
সোমবার আদালতের এক শুনানিতে বিচারক তাকে সমাজের জন্য একটি “গুরুত্বপূর্ণ বিপদ” বলে অভিহিত করেছেন।
আদালতের নথিতে কৌরির মোবাইলে হত্যার সময় গুগলে সার্চ করা বিষয়গুলোর একটি তালিকা তুলে ধরা হয়। যার মধ্যে রয়েছে, ফেন্টানাইলের প্রাণঘাতী ডোজ কী?, আমেরিকায় ধনীদের জন্য বিলাসবহুল কারাগার, মৃত্যুসনদ না পেলে কি জীবন বীমা সংস্থা অর্থ পরিশোধ করবে?, কীভাবে আইফোন থেকে স্থায়ীভাবে তথ্য মুছে ফেলা যায়।
আদালতের নথিতে আরও বলা হয়েছে, এরিক তার একজন বন্ধুকে বলেছিলেন, তার স্ত্রী তাকে বিষ দেওয়ার চেষ্টা করছে।
যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন কৌরি রিচিসন। তিনি আদালতকে বলেন, তিনি তার স্বামীকে একটি ভদকা পানীয় তৈরি করে দিয়েছিলেন। এর ঘন্টা খানেক পর পরে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।
তার অ্যাটর্নি ক্লেটন সিমস বলেছেন, তিনি কেবল মামলাটি নিয়ে গবেষণা করেছেন। এখানে অপরাধ নির্দেশ করে এমন কিছুই নেই।
শুনানি শেষে বিচারক তাকে কারাগারের পাঠানোর নির্দেশ দিয়েছেন।









