চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজের পর পুকুর থেকে ধর্ষিত স্কুল ছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার

রউফ জালাল রউফ জালাল
৩:৩৫ অপরাহ্ণ ১২, জুলাই ২০২৪
জনপদ, বগুড়া
A A
পুকুর থেকে উদ্ধার হওয়া স্কুল ছাত্রের লাশের পাশে শতাধিক মানুষ জড়ো।. Channel i News - চ্যানেল আই নিউজ

বগুড়ার শেরপুরের আমইন গ্রামে নিখোঁজের একদিন পর পুকুর থেকে তামিম হোসেন (১৩) নামের একজন স্কুল ছাত্রের ধর্ষিত বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে।

আজ ১২ জুলাই শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে বগুড়ার পুলিশ সুপার জাকির হাসান জানান, ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতেই স্কুল ছাত্র তামিমকে হত্যা করে হত্যাকারী এমদাদুল। হত্যার পর লাশ পাটের বস্তায় ভরে পুকুরে ভাসিয়ে দেয়। পরদিন হত্যাকারী নিজেই পুকুরের মালিককে পুকুরের পানিতে বস্তা ভেসে বেড়ানোর সংবাদ দেয়। পরে পুকুর থেকে বস্তার মুখ খুলে উদ্ধার হয় স্কুল ছাত্র তামিমের লাশ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জাকির হাসান আরও জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তামিম পুকুর পাড়ের ঘর থেকে মাছের কিছু খাবার চুরি করে। বিষয়টি আসামী এমদাদুল দেখে ফেলে এবং তামিমকে তার সাথে শারিরীক সম্পর্ক স্থাপনের আহবান জানায়। পুকুর মালিককে ধরে দেওয়ার ভয় দেখিয়ে আসামী এমদাদুল স্কুল ছাত্র তামিমকে পুকুরপাড়ের একটি ঘরে নিয়ে অপ্রকৃতস্থ সংগমে লিপ্ত হয়।

Banglabid

এতে তামিমের মলদার ফেটে যায়, কান্নাকাটি-চিৎকার শুরু করলে আসামী দুই হাত দিয়ে তামিমের গলা চেপে ধরে। একপর্যায়ে আসামী তামিমের গলায় রশি পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরবর্তীতে আসামী ওই ঘরে থাকা বস্তার মধ্যে তামিমের লাশ ভরে পুকুরের মাঝখানে নিয়ে ফেলে দেয়। আসামীকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী রেকর্ড করার জন্য আদালতে প্রেরণ করা হবে বলেও জানান পুলিশ সুপার।

নিহত তামিমের স্বজনেরা জানান, গতকাল বুধবার সকালে অসুস্থ মায়ের জন্য পানি আনতে ঘর থেকে বের হন তামিম। এরপর বাসায় না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজিও করা হয়। একদিন পর বাড়ির পাশের একটি পুকুরে বস্তাবন্দী ভাসমান কিছু দেখতে পায় গ্রামবাসী। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে বস্তার মুখ খুলে তামিমের লাশ শনাক্ত করে। এ ঘটনার হত্যাকারী সর্বোচ্চ শাস্তি দাবি জানান স্বজনরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বস্তাবন্দী লাশ উদ্ধার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রামে কাভার্ডভ্যানের চাপায় মীরসরাই বিএনপির আহ্বায়ক নিহত

পরবর্তী

জলাবদ্ধতায় নিউ মার্কেটসহ বিপনীগুলোর ক্ষতি লক্ষ লক্ষ টাকা

পরবর্তী
নিউ মার্কেটসহ আশেপাশের বিপণীগুলোর ক্ষতি হচ্ছে জলাবদ্ধতার কারণে. Channel i News - চ্যানেল আই নিউজ

জলাবদ্ধতায় নিউ মার্কেটসহ বিপনীগুলোর ক্ষতি লক্ষ লক্ষ টাকা

তিনজন যুবক outdoor setting এ হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা গানের তুমুল জনপ্রিয় শিল্পীকে চেনা যায়?

সর্বশেষ

ধ্বংসের পথে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক ‘আলেকজান্দ্রার ক্যাসেল’

আগস্ট ১৯, ২০২৬

স্পেলিং স্টার রিয়েলিটি শো’তে অংশগ্রহণকারীদের জন্য জরুরি নির্দেশনা

আগস্ট ১৯, ২০২৬

ক্রিয়েটরদের জন্য সুখবর নাকি বিভ্রান্তি, বদলে যাচ্ছে ইউটিউব ভিউ গণনা

আগস্ট ১৯, ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: ডুলি

আগস্ট ১৯, ২০২৬

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT