চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানকে ‘দেশদ্রোহী’ বলে ইউটার্ন, মন্ত্রীর নিশানায় শাহরুখ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

বলিউড অভিনেতা সালমান খানকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে তীব্র বিতর্কের জন্ম দেওয়ার এক দিনের মাথায় নিজের বক্তব্য থেকে সরে এলেন ভারতের উত্তর প্রদেশের মন্ত্রী রঘুরাজ প্রতাপ সিং। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, তার মন্তব্য সালমান খানের উদ্দেশে নয়, বরং শাহরুখ খানের প্রসঙ্গেই বলা হয়েছিল।

এর আগে রঘুরাজ সিং প্রকাশ্যে সালমান খানকে ‘অ্যান্টি-ন্যাশনাল’ আখ্যা দিয়ে বলেন, তিনি নাকি পাকিস্তানকে বেশি ভালোবাসেন এবং সেখানেই তার চলে যাওয়া উচিত বলেও মন্তব্য করেন। পাশাপাশি সালমান খানের সিনেমা বয়কটের আহ্বানও জানান তিনি। এসব মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রঘুরাজ সিং বলেন, “সালমান খান একজন ভালো অভিনেতা। আমি এই মন্তব্যটি আসলে শাহরুখ খানকে নিয়ে বলেছিলাম। ভুল করে সালমান খানের নাম বলে ফেলেছি।”

তিনি আরও অভিযোগ করেন,“পাকিস্তান বিপদে পড়লেই শাহরুখ খান ২৬৫ কোটি টাকা দান করেন এবং ভারতে মব লিঞ্চিংয়ের বিষয়ে মুখ খোলেন। কিন্তু বাংলাদেশে যখন হিন্দুরা হত্যার শিকার হন, তখন তিনি নীরব থাকেন।”

ইন্ডিয়া টুডের উদ্ধৃতি দিয়ে এসব মন্তব্য তুলে ধরেন রঘুরাজ সিং। তবে তার এসব বিতর্কিত মন্তব্য এবারই নতুন নয়। আগেও বিতর্কে জড়িয়েছেন রঘুরাজ সিং। এর আগে হোলি উৎসবকে কেন্দ্র করে তার এক বক্তব্য ভারতজুড়ে সমালোচনার জন্ম দেয়।

তখন তিনি বলেছিলেন,“যারা হোলিতে রঙ এড়াতে চান, তারা ত্রিপল দিয়ে নিজেকে ঢেকে রাখুন- যেভাবে মুসলিম নারীরা হিজাব পরেন। পুরুষরাও তাদের টুপি ও কাপড় বাঁচাতে একই কাজ করতে পারেন। তা না পারলে ঘরে থাকাই ভালো।”

Reneta

তার ধারাবাহিক বিতর্কিত বক্তব্য রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বেশ সমালোচনার মুখে পড়েছে। সালমান খানকে নিয়ে মন্তব্য প্রত্যাহার করলেও শাহরুখ খানকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক উসকে দেওয়ায় রঘুরাজ সিংয়ের বক্তব্য আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ডিএন ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দেশদ্রোহীবলিউডবিজেপিমন্ত্রীরাজনীতিবীদশাহরুখ খানসালমান খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথমবার পরিচালকের আসনে নওশাবা

জুন ২৪, ২০২৬

নেইমার ৯০ মিনিটও খেলতে পারে: আনচেলত্তি

জুন ২৪, ২০২৬

রাফিনহাকে পাবে না ব্রাজিল, প্রস্তুত স্কটল্যান্ড পরীক্ষায়

জুন ২৪, ২০২৬

দুই রাউন্ড শেষে শিরোপা দৌড়ে এগিয়ে যারা

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৯

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT