চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩০ বছর পর খুলছে জম্মু-কাশ্মীরের সিনেমা হল, চলবে আমিরের ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

দীর্ঘ ৩০ বছর পর খুলতে যাচ্ছে জম্মু ও কাশ্মীরের সিনেমা হল। রবিবার দক্ষিণ কাশ্মীরের দুটি জেলা-পুলওয়ামা এবং সোফিয়ানে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা দু’টি মাল্টিপ্লেক্সের উদ্বোধন করেছেন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সেই হলে প্রথম সিনেমা দেখানো হবে। আর সেটা বলিউড সুপারস্টার আমির খান অভিনীত সর্বশেষ ছবি ‘লাল সিং চাড্ডা’।

এদিন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা টুইট করে জানান যে, ‘আজ জম্মু ও কাশ্মীরের জন্য একটি ঐতিহাসিক দিন। পুলওয়ামা এবং সোফিয়ানে দু’টি সিনেমা হল উদ্বোধন করা হল।’’

তিনি এই সিনেমা হলগুলি সোপিয়ান এবং পুলওয়ামার মানুষ ও যুব সম্প্রদায়কে উৎসর্গ করেছেন। রবিবার এই উদ্বোধন অনুষ্ঠান দেখতে দূর-দূরান্ত থেকে ভিড় করেছিলেন সাধারণ জনগণ।

জানা গেছে, কাশ্মীরের এই নতুন মাল্টিপ্লেক্সে রাখা হয়েছে ফুড কোর্টও। সিনেমা ছাড়াও এখানে তথ্যপ্রযুক্তি বিষয়ে যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন মনোজ সিনহা। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, আগামী দিনে অনন্তনাগ, রাজৌরি, শ্রীনগরের মতো এলাকাতেও এমন মাল্টিপ্লেক্স চালু হবে।

এছাড়াও জানা গেছে, শ্রীনগরের শিবপোরা এলাকায় অবস্থিত মাল্টিপ্লেক্সটি আগামী সপ্তাহে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। যেখানে মোট ৫২০ জন বসার ব্যবস্থার জন্য তিনটি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। যাতে রয়েছে কাশ্মীরের ঐতিহ্যের ছোঁয়াও।

Reneta

১৯৮০-র দশকের শেষ দিক পর্যন্ত জম্মু ও কাশ্মীরে প্রায় এক ডজন সিনেমা হল ছিল। কিন্তু ৯০-এর দশকেই সেখানকার সিনেমা হলগুলি একে একে বন্ধ হতে শুরু করে। তার পর থেকে উপত্যকায় সিনেমা হল খোলার অনেক চেষ্টা করা হয়। কিন্তু সন্ত্রাসবাদী কার্যকলাপ বাড়তে থাকায় আর তা সম্ভব হয়নি। শেষমেশ দীর্ঘ তিন দশক মঙ্গলবার থেকে আবারো সিনেমা দেখতে হল ভরাবেন কাশ্মীরের মানুষ।

সূত্র: দ্য ফেডারেল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিরকাশ্মীরজম্মুজম্মু ও কাশ্মীরবলিউডলাল সিং চাড্ডাসিনেমাসিনেমা হল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬

পাট অধিদপ্তরের সব কার্যালয় শতভাগ তামাকমুক্ত করার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT