চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজের ১০ দিন পর মাটির নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার

এস কে রাসেল এস কে রাসেল
১১:৫৫ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২৩
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A

কিশোরগঞ্জে নিখোঁজের ১০ দিন পর মাটির নিচ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ মার্চ) বিকেল ৫টার দিকে সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের উলুহাটি এলাকার বিলের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের লোকজন মরদেহটি শনাক্ত করলেও পুলিশ তার পরিচয় নিয়ে সংশয় প্রকাশ করেছে।

নিহত সোহান আহমেদ আলিফ (২৩) রশিদাবাদ ইউনিয়নের বেরুয়াইল (কলাপাড়) গ্রামের প্রবাসী শফিকুল ইসলাম বাচ্চুর ছেলে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক ও রশিদাবাদ ইউনিয়নের বিট কর্মকর্তা রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, গত ২০ মার্চ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের বেরুয়াইল (কলাপাড়া) গ্রামের প্রবাসী শফিকুল ইসলাম বাচ্চুর ছেলে সোহান আহমেদ আলিফ (২৩) নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে না পেয়ে মঙ্গলবার (২৮ মার্চ) তার মা হাওয়া আক্তার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়রি  করেন।

আজ বুধবার সকালে মুষলধারে বৃষ্টি হলে বিলপাড়ের মাটি সরে যায়। ওই স্থানে তখন কাক ও শিয়ালের বিচরণ দেখে এলাকার লোকজন সেখানে ছুটে যায়। লোকজন সেখানে মাটিচাপা দেওয়া লাশের অংশ বিশেষ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মাটি খুড়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

রশিদাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদুল ইসলাম জানান, নিহত যুবকের মা হাওয়া আক্তার মরদেহ দেখে তার ছেলে আলিফের বলে শনাক্ত করেছেন।

Reneta

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ উদ্ধার হওয়া মরদেহটি আলিফের কিনা, সে ব্যাপারে সংশয় রয়েছে। কারণ পরিবারের লোকজন একেক সময় একেক কথা বলছে। তাই মরদেহটি আলিফের কিনা- এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

আগস্ট ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডায় এইচআইভি সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বেড়েছে

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিপদ থেকে মুক্তি পাওয়ার শক্তিশালী দোয়া

আগস্ট ৩, ২০২৬

রেড ক্রস কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করলেন অং সান সু চি

আগস্ট ৩, ২০২৬

সরকারি দপ্তরে এআই ব্যবহারে নির্দেশনা, গোপনীয়তা নিয়ে যা বলা আছে

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT