চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিতের সামনে কেবল আফ্রিদি-গেইল-জয়সুরিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্যারিয়ারে ২৫০ বার বল উড়িয়ে সীমানা দড়ির ওপারে আছড়ে ফেলে অনবদ্য এক রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। ওয়ানডেতে ভারতের প্রথম, ইতিহাসের চতুর্থ ব্যাটার হিসেবে কীর্তিটির পাশে নাম লিখিয়েছেন। সাবেক-বর্তমান মিলিয়ে অনন্য রেকর্ডটিতে নাম আছে আর তিনজনের।

চোট কাটিয়ে ফেরা রোহিত ইংলিশদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ছিলেন চেনারূপে। টি-টুয়েন্টি স্টাইলে ব্যাট চালিয়ে ৫৮ বলে জমা করেন ৭৬ রান। ৭টি চার মারার পাশাপাশি হাঁকান ৫টি ছক্কা। সেইসঙ্গে গড়ে ফেলেন অনন্য নজির।

আড়াইশ ছক্কা হাঁকাতে ভারত অধিনায়ক রোহিত খেলেছেন ২৩১টি একদিনের ম্যাচ। তালিকায় সবার উপরে ৩৯৮ ম্যাচে ৩৫০ ছক্কা হাঁকানো শহিদ আফ্রিদি। সেরা তিনে থাকা সবাই তুলে রেখেছেন ব্যাট-প্যাড। চারে থাকা রোহিত এখনও খেলছেন। অবসর নেননি এমন হিসেবে ১৮৪ ছক্কা নিয়ে আছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।

Banglabid

ছক্কা হাঁকানোর রেকর্ডে সেরাদের তালিকায় দুইয়ে আছেন সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান মারকুটে ক্রিস গেইল। ৩০১ ম্যাচে ৩৩১ বার বল সীমানার উপর দিয়ে আছড়ে ফেলেছেন তিনি। তিনে লঙ্কান সনাৎ জয়সুরিয়া ৪৪৫ ম্যাচে হাঁকিয়েছেন ২৭০টি ছক্কা।

ভারতের ব্যাটার হিসেবে ২০০ ছক্কার মাইলফলক পার করতে পেরেছেন দুজন, রোহিত ও সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, ৩৫০ ম্যাচে ২২৯টি ছক্কা মেরেছেন ধোনি। দুইশ ছক্কা হাঁকিয়েছেন এমন খেলোয়াড় আছেন আরও তিনজন। ইংলিশদের সাবেক অধিনায়ক ইয়ন মরগান (২২০টি), প্রোটিয়া এবি ডি ভিলিয়ার্স (২০৪টি) এবং নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম (২০০টি)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফ্রিদিইংল্যান্ডগেইলজয়সুরিয়াভারতম্যাককালামরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬

অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ রফিকুল ইসলামের নামাজে জানাজা

আগস্ট ১৪, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘গ্রিন নেক্সাস সবুজ সংযোগ’ কর্মসূচি শুরু

আগস্ট ১৪, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরায় সোয়া কোটি টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫

আগস্ট ১৪, ২০২৬

সমালোচনা করবেন না, সমর্থন করুন: নেইমার

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT