চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিশোর এই লুকের রহস্য কী?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

১ জানুয়ারি ফেসবুকে এসে একটি লাইভ করেছিলেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। দেখা যায়, নিশো সেলুনে বসে চুল ছাঁটছেন। ৮ মিনিট ৫৬ সেকেন্ডের সেই লাইভে তিনি জানান, বিপদে পড়েছেন। দর্শকদের কাছ থেকে বুদ্ধিও চেয়েছিলেন।

কিছুক্ষণ পর নিশো জানান, তিনি কনফিউজড হয়ে বছরের প্রথম দিনেই সেলুনে গেছেন। এক পর্যায়ে বলেই ফেলেন, জ্ঞানবুদ্ধি হওয়ার পর এমন কাজ কখনও করিনি। ভিডিওর সাড়ে ৫মিনিটের দিকে দেখা যায়, নিশো নিজেই ট্রিমার দিয়ে নিজের চুল কেটে ফেলছেন। সেলুন কর্মচারি তাকে বারবার বলছেন, বস এসব কী করছেন? এটা করা যাবে না!

ততক্ষণে রীতিমত ন্যাড়া হওয়ার উপক্রম নিশোর! তখন কি লুক নিবেন তা জানতে চেয়ে দর্শকের পরামর্শ চান এ অভিনেতা। নিশোর ভক্তদের মনে প্রশ্ন জাগে, কেন আফরান নিশো চুল ফেলে এমন রহস্যজনক লুক নিলেন?

নিশোর সেই লাইভ একইসঙ্গে দেখা যায় ওটিটি প্লাটফর্ম চরকি’র পেজেও। বুঝতে আর বাকি থাকে না দর্শকের যে চুল ছাঁটছেন কেন!

ঠিক এর পরদিন চরকির পেজ থেকে নিশোর ছোট চুলে রহস্যজনক লুকটি ‘লোডিং…’ লিখে পোস্ট করা হয়! তখনই বোঝা যায়, আফরান নিশোকে সঙ্গে নিয়ে নতুন চমক দিয়ে বছরের শুরুতেই হাজির হচ্ছে চরকি। কি সেই চমক এখনই জানাতে চায় না চরকি কর্তৃপক্ষ!

খোঁজ নিয়ে জানা যায়, নিশো এমন রহস্যজনক লুকের কারণ চরকির নতুন ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’। যেটি পরিচালনা করছেন শিহাব শাহীন। গেল বছর নিশোকে নিয়ে তিনি ‘মরীচিকা’ নামে একটি ওয়েব সিরিজ নির্মাণ করেন।

Reneta

সূত্র জানায়, ২ জানুয়ারি থেকে ঢাকার উত্তরায় ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজের শুটিং শুরু হয়েছে। দুর্নীতির নেপথ্যে থাকে ‘সিন্ডিকেট’। সেই দুর্নীতির বিভিন্ন গল্প উঠে আসবে নিশো অভিনীত এই ওয়েব সিরিজে। এতে আরও অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, নাজিফা তুষি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আফরান নিশোওয়েবওয়েব ফিল্মচরকিচুলতাসনিয়া ফারিণনাজিফা তুষিনিশোলিড বিনোদনশিহাব শাহীনসিনেমাসিন্ডিকেটসিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT