চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুলনায় বিশ্বাস করিনা, এটা মূর্খতা: নিশো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ২৩, জুন ২০২৩
বিনোদন
A A
'সুড়ঙ্গ' ছবির সেই মাসুদ

অভিনয়ে দুই দশকের ক্যারিয়ার আফরান নিশোর। নাটকে দুর্দান্ত সব চরিত্র দিয়ে তিনি দর্শক হৃদয় জয় করেছেন! ওটিটিতেও সাফল্য পেয়েছেন ভার্সেটাইল এ অভিনেতা। এবার এলেন সিনেমায়। তার ইচ্ছে, এখন থেকে নিয়মিত বড় পর্দায় কাজ করবেন।

আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে আফরান নিশো অভিনীত প্রথম ছবি ‘সুড়ঙ্গ’। ইতোমধ্যে রায়হান রাফী পরিচালিত নিশোর প্রথম এ ছবিটি আলোচনা তৈরি করেছে। ‘সুড়ঙ্গ’ খুঁড়ে ব্যাংকের টাকা লুট ও বৈবাহিক সম্পর্কের টানাপড়েনের গল্পে ‘সুড়ঙ্গ’ ঈদে মুক্তির পর থেকে হয়তো আরও আলোচনায় আসবে!

এসব কিছু ছাপিয়ে নিশোকে এক শ্রেণির নেটিজেন বারবার তুলনা করছেন শাকিব খানের সঙ্গে। তবে নিশো এই তুলনাকে মূর্খতার শামিল বলে মনে করছেন। তিনি বলেন, আমি তুলনায় বিশ্বাস করি না। কোনো ইন্ডাস্ট্রিতে তুলনা করার বিশ্বাসযোগ্যতা নাই। যারা এটা ভাবে এটা একটা মূর্খতা।

প্রথম ছবি মুক্তির আগে পরিচালক রাফীর নিকেতনের অফিসে সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে নিশো বলেন, অন্যের সাথে তুলনা কেন করা হবে? আমি চাইবো এখানে আরও বেশি কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে। পারফর্মেন্স দিয়ে ইন্ডাস্ট্রিকে এনলাইটেড করতে চাই। ‘সুড়ঙ্গ’ আমার ডেভিউ ছবি। দীর্ঘদিন আমি কনটেন্টের সঙ্গে জড়িত। যারা নাটকে নতুন আসে আমরা তাদের ওয়েলকাম করি, এখানে তুলনা হতে পারে না। তবে ভালো প্রতিযোগিতা থাকতে পারে। আমি যেখানে কাজ করি সেখানে যদি প্রতিযোগিতা না থাকে তবে আমি অলস থাকবো। তাই আমাকে কষ্ট করেই কাজ করতে হবে।

নিশো মনে করেন, তুলনা একদিক থেকে ভালো, এর ফলে আলোচনা তৈরি হয়। এ ছবিতে মাসুদ চরিত্রে অভিনয় করেছেন নিশো। তার বিপরীতে আছেন তমা মির্জা। তিনি এতে ময়না চরিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি ছবির প্রকাশিত একটি আইটেম গানে পারফর্ম করেছেন নুসরাত ফারিয়া।

নিজের চরিত্র প্রসঙ্গে নিশো জানান, এ ধরনের শেডস-এর চরিত্র আগে করেননি। চরিত্রটি নিয়ে আগেই পরিষ্কার ধারণা দিতে চান না। তবে মানুষ নিজেকে সম্পৃক্ত করতে পারে। তিনি বলেন, গান ভালো লাগলে মানুষ যেমন বার বার শুনে নিজের সঙ্গে মিলিয়ে ফেলতে পারে,  মাসুদ চরিত্রটি হয়তো এটা করতে পারবে।

Reneta

আফরান নিশো জানান, শুধু একা নই, এই ছবির সঙ্গে জড়িত প্রত্যেকেই একটা সিদ্ধান্তে এসেছি বিধায় সুড়ঙ্গ-এর কাজটি ফাইনালি হয়েছে। এর আগে অনেক ভালো গল্প পেলেও বাজেট পাইনি, আবার বাজেট পেলেও গল্প পাইনি। তবে সুড়ঙ্গ-এর ক্ষেত্রে সবকিছু ব্যাটেবলে মিলেছে।

নিশো বলেন, ‘শুটিং করে ওভারঅল আমি সন্তুষ্ট। যেহেতু দর্শকদের জন্য ‘সুড়ঙ্গ’ বানানো এখন তাদের ফিডব্যাকের অপেক্ষায় আছি।’

এরইমধ্যে হল বুকিংও শুরু করেছে ‘সুড়ঙ্গ’। শুধু তাই নয়, হলগুলো শুরু হয়েছে অগ্রিম টিকেট বুকিং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফরান নিশোতমানিশোনুসরাত ফারিয়ারাফীরায়হান রাফীলিড বিনোদনসিনেমাসুড়ঙ্গ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৌদিতে বাংলাদেশি হাজীদের তাবু পরিদর্শন করলেন ধর্ম প্রতিমন্ত্রী

পরবর্তী

পদ্মা সেতুর এক বছরে যোগাযোগ-জনজীবনে ইতিবাচক প্রভাব

পরবর্তী

পদ্মা সেতুর এক বছরে যোগাযোগ-জনজীবনে ইতিবাচক প্রভাব

মহাসড়কে উন্নয়ন কাজের জন্য কাটা হচ্ছে ২ হাজার ৩শ’ ৭৯টি গাছ

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT