চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানা গেল আফরান নিশোর নতুন ছবির নাম

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৩:৩৬ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

প্রথমে বিজ্ঞাপন, এরপর নাটক তারপর সিনেমা; অভিনেতা আফরান নিশোর ক্যারিয়ার গ্রাফটা এমন! প্রায় একযুগ ছোটপর্দায় কাজ করে গেল বছর ঈদুল ফিতরে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন তিনি। রায়হান রাফীর পরিচালনায় এটি ব্যবসায়িকভাবে তুমুল সাফল্যও পায়।

এরপর আড়ালে যান নিশো। বিজ্ঞাপন ছাড়া তাকে কোনো কাজে পাওয়া যায়নি। নিশোর অনুসারীরা খুব করে চাইছেন তিনি নতুন চলচ্চিত্রের মাধ্যমে কাজে ফিরুন। কিছুদিন আগেই জানা যায়, ‘সুড়ঙ্গ’র প্রযোজনা সংস্থা আলফা আই-এর নতুন চলচ্চিত্রের মাধ্যমে নিশোর কামব্যাক হবে।

রায়হান রাফীর নাম শোনা গেলেও সেটি হচ্ছে না। পরে জানা যায়, নিশোকে নিয়ে নতুন চলচ্চিত্র বানাবেন শিহাব শাহীন, যিনি ‘ছুঁয়ে দিলে মন’ নামে একটি চলচ্চিত্র বানিয়েছেন প্রায় এক দশক আগে।

ওটিটিতে সিণ্ডিকেট, মাইসেলফ অ্যালেন স্বপন, কাছের মানুষ দূরে থুইয়ার মতো জনপ্রিয় ওয়েব সিরিজ নির্মাণ করেন এই নির্মাতা। তবে জানা যায়নি, শিহাব শাহীনের পরিচালনায় নিশোর নতুন ছবির নাম বা সহশিল্পীর কে থাকবেন সেটি।

এদিকে, একাধিক দায়িত্বশীল সূত্রের মাধ্যমে চ্যানেল আই অনলাইন নিশ্চিত হয়েছে যে, শিহাব শাহীনের পরিচালনায় আফরান নিশোর নতুন ছবি নাম হচ্ছে ‘দাগী’। গত সোমবার (২১ অক্টোবর) চলচ্চিত্র পরিচালক সমিতিতেও এই নামটি নিবন্ধন করা হয়েছে। সবমিলিয়ে ‘দাগী’ হতে যাচ্ছে নিশোর দ্বিতীয় ছবি।

তবে নিশোর বিপরীতে কাকে দেখা যাবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি। চলতি বছরেই ‘দাগী’র শুটিংয়ে নামবেন নিশো। চলচ্চিত্রটি মুক্তি পাবে ২০২৫ সালের ঈতুল ফিতরে।

Reneta

শিহাব শাহীন চ্যানেল আই অনলাইনকে বলেন, কিছুদিনের মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমাটি নিয়ে সবকিছু ঘোষণা করবে। তার আগে আমি কিছু বলতে পারবো না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফরান নিশোদাগীলিড বিনোদনশিহাব শাহীনসিনেমাসুড়ঙ্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিফাইনালে সর্বোচ্চ গোলের রেকর্ড, ৯ গোলের ম্যাচে জিতেছে পিএসজি

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: আসিফ মোসাদ্দেক

দুই দিনব্যাপী নৃত্যের তালে মুখর শিল্পকলা

এপ্রিল ২৯, ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবসে বর্ণাঢ্য নৃত্য উৎসব ২৯ এপ্রিল

এপ্রিল ২৮, ২০২৬

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT