চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাস ড্রাইভার আফিফ, সাকিব মোবাইল জার্নালিস্ট!

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৯:২৩ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্রিসবেন থেকে: সিডনি ছেড়ে আসা কোয়ান্টাস এয়ারওয়েজের বিমান ১৬ মিনিট দেরিতে নামল ব্রিসবেন ডোমেস্টিক এয়ারপোর্টে। অধিনায়ক সাকিব আল হাসান কনভেয়ার ভেল্টের সামনে এলেন সবার পরে। কোনো তাড়াহুড়া নেই, খুব রিল্যাক্সড!

লাগেজ বুঝে নিয়ে চিপস কিনে খেতে খেতে ছুটলেন বাইরে দাঁড়িয়ে থাকা বাসের দিকে। পথেই বায়না ধরলেন কফির। সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট শপে দলের একজন ছুটে গেলেন।

মিনিট দুয়েক পর সাকিব বাস থেকে বেরিয়ে এলেন। দলের সঙ্গে থাকা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস খানিকটা দূরে দাঁড়িয়ে কথা বলছিলেন সংবাদমাধ্যমের সঙ্গে। বিসিবি পরিচালকের ব্রিফিং মোবাইলে ঘুরে ঘুরে ভিডিও করছিলেন সাকিব। নাসুম আহমেদকে বলছিলেন, এটা ভাইরাল করে দেই!

সাংবাদিকদের ক্যামেরার পেছনে দাঁড়িয়ে সাকিবের দুষ্টুমি চলতে থাকলেও জালাল ইউনুস ছিলেন স্বাভাবিক। পরে দুজনই হাসতে হাসতে উঠে গেছেন টিম বাসে।

এয়ারপোর্ট থেকে ২০ মিনিটের দূরত্ব সফিটেল হোটেলে টিম বাংলাদেশকে যিনি ড্রাইভ করে পৌঁছে দিয়েছেন, তার নাম এমা। ৫৫ বছর বয়সী ভদ্রমহিলা একাই ক্রিকেটারদের ভারী ভারী ব্যাগ বাসের ড্রপ বক্সে তুলেছেন। এখানকার নিয়মটাই এমন, যিনি বাস ড্রাইভার তাকেই সব কাজ করতে হয়। হেলপার বলতে কিছু নেই এখানে। চালকেরই সব দায়িত্ব। সহযোগিতার জন্য বাড়তি কেউ থাকেও না বাসে।

এমা যখন একে একে ক্রিকেটারদের লাগেজ গুছিয়ে দিচ্ছিলেন। ড্রাইভিং সিটে বসেছিলেন আফিফ হোসেন ধ্রুব। সতীর্থরা ড্রাইভার বলে টিপ্পনী কেটেছেন। আফিফও তাতে বেশ মজা পেয়েছেন। স্টিয়ারিং ধরে বাস চালানোর অভিনয়টা ভালোই করেছেন।

Reneta

সাউথ আফ্রিকার বিপক্ষে বিধ্বস্ত হয়ে সিডনি থেকে ফেরা জাতীয় দলকে ব্রিসবেন এয়ারপোর্টে এমন মুডে পাওয়া যাবে সেটি ছিল ভাবনারও বাইরে। অস্ট্রেলিয়ার অন্যান্য রাজ্যের মধ্যে ব্রিসবেনেই সবচেয়ে বেশি গরম। গ্রীষ্মের শুরুতেই ২৬ ডিগ্রি তাপমাত্রা ছিল এখানে। নীল আকাশের নিচে সাকিব-আফিফরা অভ্যস্ত আবহাওয়া পেয়েই হয়ত আরও বেশি চঞ্চল হয়ে উঠেছিলেন।

এমন চনমনে বাংলাদেশকে মাঠেও দেখতে চায় সবাই। কোচরা পরিকল্পনা করছেন বিসিবি থেকেও উজ্জীবিত করা হচ্ছে দলকে। তারপরও কিছুতেই কেন প্রত্যাশা মেটাতে পারছে না দল, সেটি নিয়ে ভাবনায় টিম ম্যানেজমেন্ট।

বিসিবি পরিচালক জালাল ইউনুস এয়ারপোর্ট ছাড়ার আগে বললেন, ‘তিনটা থেকে চারটা উইকেট খুব দ্রুত পড়ে যাওয়াতে..! কিন্তু এটাকে কীভাবে থামানো যায় এটা নিয়ে পরিকল্পনা হচ্ছে। সামনে আমাদের খুব গুরুত্বপূর্ণ ম্যাচ জিম্বাবুয়ের সাথে। সামনের তিনটা ম্যাচ নিয়েই আমরা সিরিয়াস। আশা করি যে আগের ম্যাচের ভুলভ্রান্তি কী হয়েছে সেটি ঠিক করে মাঠে নামব।’

‘ঢাকায় যাওয়ার পর আমরা বসব। এই ফরম্যাটটা নিয়ে আরও সিরিয়াসলি চিন্তা করতে হবে। খেলোয়াড়রা যেন বাইরে আরও বেশি টি-টুয়েন্টি সিরিজ, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে পারে সে সুযোগ আমরা করে দেব।’

রোববার গ্যাবায় জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। যাদের সঙ্গে জিতলে বাড়তি গৌরব নেই, তবে হারলে ছিঃ ছিঃ রব উঠবে। সেটি ভালো করেই মাথায় থাকার কথা সাকিব-আফিফদের!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফিফটি-টুয়েন্টি বাংলাদেশটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টিম টাইগার্সব্রিসবেনলিড টি-টুয়েন্টি বিশ্বকাপসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে মুক্তি মিলছে ভারতের আদানির

মে ১৪, ২০২৬
ডিপথেরিয়ার বিস্তার শুরু হলে শিশুস্বাস্থ্য ব্যবস্থায় নতুন সংকট তৈরি হতে পারে

হামের পর নতুন আতঙ্ক ডিপথেরিয়া

মে ১৪, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন ম্যাডোনা-শাকিরা, থাকবে বিটিএসও

মে ১৪, ২০২৬

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT