চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্টারনেট ও টেলিকম পরিষেবা পুনরুদ্ধারে আফগানদের উল্লাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৩ পূর্বাহ্ণ ০২, অক্টোবর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
Young man using a smartphone outside a shop in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: বিবিসি

আফগানিস্তানে ৪৮ ঘণ্টার ইন্টারনেট ব্ল্যাক আউটের পর তালেবান প্রধানমন্ত্রীর নির্দেশে ইন্টারনেট ফিরে আসায় শত শত আফগান রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেছেন।

বুধবার ১ অক্টোবর সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। বুধবার সন্ধ্যায় শত শত আফগান রাজধানী কাবুলের রাস্তায় নেমে ইন্টারনেট ফিরে আসার কথা ছড়িয়ে দিতে শুরু করেন।

স্থানীয় সাংবাদিকরা জানান, যোগাযোগ পুনরায় শুরু হচ্ছে। অন্যদিকে ইন্টারনেট মনিটর নেটব্লকস জানায়, নেটওয়ার্ক ডেটা সংযোগের আংশিক পুনরুদ্ধার দেখিয়েছে।

Banglabid

এর আগে গত সোমবার থেকে ৪৮ ঘণ্টার ইন্টারনেট ব্ল্যাকআউট ব্যবসা এবং বিমান চলাচল ব্যাহত করেছে এবং জরুরি পরিষেবাগুলোতেও অ্যাক্সেস সীমিত করেছে।

২০২১ সালে কট্টরপন্থী ইসলামী গোষ্ঠী ক্ষমতায় আসার পর থেকে তালেবান নারী ও মেয়েদের অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে এবং তাদের আরও বিচ্ছিন্ন করার আশঙ্কা তৈরি হয়েছে।

একজন ইন্টারনেট ব্যবহারকারী জানান, ইন্টারনেট ফিরে আসায় নারী এবং পুরুষ সবাই খুশি, তারা মোবাইল ফোনে তাদের আত্মীয়দের সাথে কথা বলছে।

Reneta

কাতারে তালেবানের একজন জ্যেষ্ঠ মুখপাত্র সুহাইল শাহীন বলেন, বুধবার বিকেলের মধ্যে সমস্ত যোগাযোগ পুনরুদ্ধার করা হয়েছে।

ইন্টারনেট বন্ধের ব্যাপারে তালেবান সরকার কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। তবে গত মাসে উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের তালেবান গভর্নরের একজন মুখপাত্র বলেছিলেন, “অপরাধ প্রতিরোধের জন্য ইন্টারনেট অ্যাক্সেস বন্ধ করা হচ্ছে।”

আফগান নারীরা জানান, যেহেতু ১২ বছরের বেশি বয়সী তালেবান মেয়েদের শিক্ষা গ্রহণ নিষিদ্ধ করেছিল। ইন্টারনেট বহির্বিশ্বের জন্য একটি জীবনরেখা ছিল। তাছাড়া নারীদের চাকরির বিকল্প বিষয়গুলোও কঠোরভাবে সীমাবদ্ধ করা হয়েছে। সেপ্টেম্বরে, বিশ্ববিদ্যালয়গুলো থেকে মহিলাদের লেখা বইগুলোও সরিয়ে নেওয়া হয়েছে।

আফগানিস্তানে ইন্টারনেট বন্ধের পর আফগানিস্তানকে বহির্বিশ্ব থেকে প্রায় সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেয়া বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ জানায়, ইন্টারনেট ব্ল্যাকআউটে আফগান জনগণের জীবনে উল্লেখযোগ্য ক্ষতির ঝুঁকি দেখা দিয়েছে, যার মধ্যে অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে।

ব্ল্যাকআউটের সময় কাবুলের কেন্দ্রটি লক্ষণীয়ভাবে শান্ত ছিল, ব্যাংক বন্ধ ছিল এবং শপিং সেন্টারগুলো প্রায় খালি ছিল। মানি এক্সচেঞ্জ বাজারে সমস্ত আন্তর্জাতিক স্থানান্তর বন্ধ ছিল। যার ফলে প্রবাসীদের পাঠানো প্রয়োজনীয় অর্থ পরিবারের সদস্যদের কাছে পৌঁছাতে পারেনি। দেশের বাইরে বসবাসকারী আফগানরা তাদের বার্তা পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দিতে একটি আফগান রেডিও অনুষ্ঠানে ফোন করেছিলেন।

ইন্টারনেট ব্ল্যাক আউটের ফলে ট্র্যাভেল এজেন্সিগুলো বেশিরভাগ বন্ধ ছিল এবং কিছু আংশিকভাবে খোলা ছিল। এছাড়া দেশের ভেতরে এবং বাইরে ফ্লাইট বাতিল করা হয়েছিল।

বিষয়টিকে ধীরে ধীরে মৃত্যু, উল্লেখ করে একজন ব্যবসায়ী বলেন “যখন কোনও আশা থাকে না, অগ্রগতির কোনও সম্ভাবনা থাকে না, বাকস্বাধীনতা থাকে না, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য কোনও আশাবাদ থাকে না, আপনার ব্যবসার কোনও স্থিতিশীলতা থাকে না, যেখানে আপনি আপনার পড়াশোনা থেকে উপকৃত হতে পারেন না।”

তবে বুধবার, সবাই যখন আবার ইন্টারনেট ব্যবহার শুরু করে, তখন একে অপরকে ফোন করার সুযোগ পেয়ে উল্লাসে মেতে ওঠে।

এ বিষয়ে সোহরাব আহমাদী নামে একজন ডেলিভারি ড্রাইভার বলেন, “এটি ঈদুল আযহার মতো, এটি নামাজের জন্য যাওয়ার প্রস্তুতি নেওয়ার মতো। আমরা আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে খুব খুশি।”

যুক্তরাজ্যে বসবাসকারী ২৪ বছর বয়সী মাহ ইন্টারনেট পুনুরুদ্ধারের পর তার পরিবারের সাথে কথা বলতে পেরে তিনি কান্নায় ভেঙে পড়েন। ২০২১ সালে তিনি পড়ালেখার জন্য যুক্তরাজ্যে পালিয়ে গেলেও তার পরিবার আফগানিস্তানেই বসবাস করেন।

ইন্টারনেট ফিরে আসার পর তিনি বলেন, “যখন আমি আমার মায়ের সাথে কথা বলি, তখন আমি কেঁদে ফেলি, আমি খুশি, অন্তত আমি তার কণ্ঠস্বর শুনতে পাই।”

তিনি আরও বলেন, “আপনি জানেন না আফগানিস্তানে পরবর্তীতে কী ঘটতে চলেছে কারণ কিছুই নিয়ন্ত্রণে নেই।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানদের উল্লাসইন্টারনেট পরিষেবা পুনরুদ্ধার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিলামে সাকিবের দ্বিগুণ পেয়েছেন তাসকিন, সর্বোচ্চ মূল্য কার

পরবর্তী

অস্ট্রেলিয়াকে হারিয়ে গ্রুপ শীর্ষে আর্জেন্টিনা

পরবর্তী
আর্জেন্টিনা ফুটবল দলের দুই খেলোয়াড় উল্লাসে ভরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়াকে হারিয়ে গ্রুপ শীর্ষে আর্জেন্টিনা

আবদুল হাদী ও অতিথি চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আঁখির অতিথি কিংবদন্তী আবদুল হাদী

সর্বশেষ

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT