চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে ক্রিকেট ম্যাচে গ্রেনেড বিস্ফোরণ, আহত ৪

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৬ পূর্বাহ্ণ ৩০, জুলাই ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি টি-টুয়েন্টি ম্যাচ চলাকালীন সময় গ্রেনেড বিস্ফোরণে চারজন আহত হয়েছেন।

শুক্রবার কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঘরোয়া টি-টুয়েন্টি লিগে পামির জালমি এবং ব্যান্ড-ই-আমির ড্রাগনসের মধ্যকার ম্যাচে বিস্ফোরণটি ঘটে।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, ‘একটি গ্রেনেড বিস্ফোরণ ঘটানোর কিছুক্ষণের জন্য ম্যাচ থেমে গেল। এলাকাটি পরিষ্কার করার পর ম্যাচটি আবার শুরু হয়।’

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নসিব খান টুইটারে জানিয়েছেন, বিস্ফোরণে চারজন দর্শক আহত হয়েছেন। খেলোয়াড়, স্টাফ সদস্য এবং বিদেশিরা সবাই নিরাপদে আছেন।

জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণের সময় সংস্থাটির শীর্ষ কর্মকর্তা রামিজ আলাকবারভ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। তিনি এই ‘নৃশংস হামলার’ ঘটনায় নিন্দা জানিয়েছেন।

এ ঘটনার পর আফগানিস্তানের জন্য নিযুক্ত জাতিসংঘের মানবিক সমন্বয়কারী আলাকবারভ বিবৃতিতে বলেছেন, ‘আজকের বিস্ফোরণটি আফগানিস্তানের জনগণ যে ভয়ঙ্কর এবং আকস্মিক সহিংসতার সম্মুখীন হচ্ছে, তা আরেকবার প্রকাশিত হল।’

Reneta

শুক্রবার দেশটিতে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শাপেজেজা ক্রিকেট লিগের এটি অষ্টম মৌসুমের ম্যাচটি দেখতে প্রচুর মানুষের ভিড় হয়েছিল। গত বছরের আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর প্রথমবার এই ধরনের টুর্নামেন্ট আয়োজন হচ্ছে।

সম্প্রতি আফগানিস্তানে শিয়া ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে অনেক হামলা হয়েছে। সুন্নি মসজিদেও হামলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তানকাবুলক্রিকেটলিড স্পোর্টসস্টেডিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস: প্রধানমন্ত্রী

মে ৭, ২০২৬

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সংস্কারে নতুন দিকনির্দেশনা ইউনিসেফের

মে ৭, ২০২৬

‘পুশব্যাক’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মন্তব্যের জবাবে ভারতের প্রতিক্রিয়া

মে ৭, ২০২৬

রিয়ালের ভালভার্দে-শুয়ামেনির মারামারি, একজন হাসপাতালে

মে ৭, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বগুড়া বিমানবন্দর পরিদর্শন

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT