চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহনবাগানের বিপক্ষে মন মাতানো জয় পেলো বসুন্ধরা কিংস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৩ অপরাহ্ন ০৭, নভেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

পিছিয়ে পড়েও আধিপত্য দেখিয়ে দারুণ প্রত্যাবর্তনের নজির গড়ে এএফসি কাপে মোহনবাগান সুপার জায়ান্টসের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বসুন্ধরা কিংস। এ জয়ের ফলে বি-গ্রুপের পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে বাংলাদেশের ক্লাবটি।

চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বসুন্ধরা। সমান ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে গোল ব্যবধান এগিয়ে থাকায় মোহনবাগান শীর্ষে আছে। ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উড়িষ্যা এফসি। মালদ্বীপের ক্লাব মাজিয়া ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে।

মঙ্গলবার রাতে বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই বল পজিশন ও আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিক দল। তবে ১৭ মিনিটে লিস্টন কোলাকোর গোলে এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্টস।

বিরতির আগ মুহূর্তে বসুন্ধরার ডেরায় স্বস্তি ফেরান মিগুয়েল ফেরেইরা দামাসেনো। ৪৪ মিনিটে তার লক্ষ্যভেদে সমতায় ফিরে বাংলাদেশের ক্লাবটি প্রথমার্ধ শেষ করে।

৮০ মিনিটে কিংস অ্যারেনার দর্শকদের আনন্দে মাতিয়ে বসুন্ধরাকে লিড পাইয়ে দেন রবসন রবিনহো। ম্যাচের বাকি সময়ে আক্রমণ, পাল্টা আক্রমণ ও একের পর এক ফাউলের দৃশ্য উত্তেজনা ছড়াতে থাকে। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উদযাপনে মাতে বসুন্ধরা।

Jui  Banner Campaign
ট্যাগ: এএফসি কাপবসুন্ধরা কিংসবসুন্ধরা কিংস অ্যারেনামোহনবাগান সুপার জায়ান্টসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়া যৌথ বাহিনীর অ্যাকশন!

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পরাজয়ের আশঙ্কায় বিরোধীপক্ষের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপির

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: ধানমন্ডির সেন্ট্রাল রোডে আইডিয়াল স্কুল এন্ড কলেজে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ভোট প্রদান।

জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে: পরিবেশ ও তথ্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটার উপস্থিতি প্রত্যাশার তুলনায় কম: ভোট দিয়ে মির্জা আব্বাস

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ: ইসি সচিব

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT