চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এডভোকেট শামসুল হক টুকু ডেপুটি স্পিকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন।

আজ রোববার সংসদে আওয়ামী লীগের এই সংসদ সদস্য ও  সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ডেপুটি স্পিকার নির্বাচিত হন।

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী সংসদে শামসুল হক টুকুকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচনের প্রস্তাব উত্থাপন করেন। পরে সরকার দলের  সদস্য কামরুল ইসলাম সেই প্রস্তাবে সমর্থন জানান।

এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরী জানান, ডেপুটি স্পিকার পদে একটিমাত্র মনোনয়ন পাওয়া গেছে। পরে সংসদে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডেপুটি স্পিকার নির্বাচিত হন।

আজ রোববার সন্ধ্যা ৭টায় নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানো হবে।

বঙ্গভবন থেকে জানানো হয়, সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে মো. আবদুল হামিদ নবনির্বাচিত ডেপুটি স্পিকারের শপথ বাক্য পাঠ করাবেন।

Reneta

শামসুল হক টুকু পাবনা-১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য। তিনি ২০০৯, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯-২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০১৯ সালের ৩০ জানুয়ারি ফজলে রাব্বী মিয়া একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রে তিনি মারা যান। তার মৃত্যুতে ডেপুটি স্পিকারের পদ এবং গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় সংসদডেপুটি স্পিকারশামসুল হক টুকু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুম-নির্যাতন মামলা, শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ

জুন ১৪, ২০২৬

প্রথম ম্যাচের উপর ভিত্তি করে বিশ্বকাপ জেতা যায় না: আনচেলত্তি

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

১০ জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

আজই ইরানের সঙ্গে চুক্তি সই, দাবি ট্রাম্পের

জুন ১৪, ২০২৬

রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিত উদ্যোগ ও সংস্কার বাস্তবায়নের পরামর্শ আইক্যাবের

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT