চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাইয়ে এডিপি বাস্তবায়ন সাত বছরের মধ্যে সর্বনিম্ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫১ পূর্বাহ্ণ ১৯, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার দাঁড়িয়েছে মাত্র ০ দশমিক ৬৯ শতাংশে। যা গত সাত অর্থবছরের মধ্যে সর্বনিম্ন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের এডিপিতে বরাদ্দ রয়েছে ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকা। এর বিপরীতে জুলাই মাসে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ মিলে খরচ করেছে মাত্র ১ হাজার ৬৪৪ কোটি টাকা।

এই সময়ে মোট ১২টি মন্ত্রণালয় ও বিভাগ এক টাকাও ব্যয় করতে পারেনি। এগুলো হলো- পানিসম্পদ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, পার্বত্যবিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইএমইডি, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং সংসদবিষয়ক সচিবালয়।

আইএমইডির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত সাত বছরে জুলাই মাসে এডিপি বাস্তবায়নের হার ছিল এর চেয়ে বেশি। ২০১৮-১৯ অর্থবছরেও হার ছিল ০ দশমিক ৫৭ শতাংশ, তবে পরবর্তী বছরগুলোতে তা ১ শতাংশের আশেপাশে ছিল। গত ২০২৪-২৫ অর্থবছরের জুলাই মাসে বাস্তবায়ন হয়েছিল ১ দশমিক ০৫ শতাংশ। তার আগের বছরে ছিল ১ দশমিক ২৭ শতাংশ।

২০২২-২৩, ২০২১-২২, ২০২০-২১ এবং ২০১৯-২০ অর্থবছরের জুলাই মাসে এডিপি বাস্তবায়নের হার ছিল যথাক্রমে ০.৯৬, ১.১৪, ১.৫২ এবং ১.৮৩ শতাংশ।

Reneta

এডিপি বাস্তবায়নের এমন ধীরগতির বিষয়ে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “জুলাইয়ে ১ শতাংশেরও কম এডিপি বাস্তবায়ন হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গতবারের অজুহাত এবার চলবে না।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএমইডিএডিপিবার্ষিক উন্নয়ন কর্মসূচি
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT