চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেহজাবীনের গায়ে হলুদ রবিবার, সোমবার বিয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩১ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A

ছোটপর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ‘সাবা’ ও ‘প্রিয় মালতী’ দিয়ে বড়পর্দায় পা রাখেন গেল বছরেই! এরমধ্যে ‘প্রিয় মালতী’ প্রেক্ষাগৃহে মুক্তিও পেয়েছে! ফেস্টিভাল ঘুরে ‘সাবা’ আছে মুক্তির প্রতীক্ষায়! সব মিলিয়ে বৃহস্পতি তুঙ্গে থাকা এই অভিনেত্রী এবার ব্যক্তি জীবনে নিতে যাচ্ছেন বড় সিদ্ধান্ত!

অভিনেত্রীর বেশ ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, আসছে সপ্তাহেই বিয়ের পিঁড়িতে বসছেন বহু দর্শকপ্রিয় নাটকের এই তারকা অভিনেত্রী। আগামি রবিবার (২৩ ফেব্রুয়ারি) হতে যাচ্ছে তার গায়ে হলুদ, সোমবার (২৪ ফেব্রুয়ারি) তার বিয়ের আনুষ্ঠানিকতা!

স্বভাবতই প্রশ্ন এসে যায়, কাকে বিয়ে করছেন ছোটপর্দার এই সুপারস্টার? উত্তর যদিও কিছুটা অনুমেয় ই। কেননা এরআগে বেশ কয়েকবার কানাঘুষা শোনা গিয়েছিলো যে, মেহজাবীন প্রেম করছেন নির্মাতা, প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে! সেই গুঞ্জনই এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে!

মেহজাবীন ও রাজীবের ঘনিষ্ঠ সূত্রটি জানাচ্ছে, একযুগের বেশি সময় ধরে পরিচয় ও প্রেমের পর নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করতে যাচ্ছেন অভিনেত্রী মেহজাবীন।

তবে এ বিষয়ে দুজনের কেউ মুখ খুলেননি। জানা গেছে, ঢাকার পার্শ্ববর্তী একটি রিসোর্টে তাদের গায়ে হলুদ ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

মেহজাবীন ও রাজীবের এক ঘনিষ্ঠজন পেশায় নির্মাতা জানান, তারা দুজন বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। দাওয়াত পেয়েছেন। এর বাইরে আপাতত কিছুই বলতে পারছেন না। ওরা দুজন যদি কিছু জানায়, সেটা তাদের পক্ষ থেকেই জানাবে।

Reneta

আদনান-মেহজাবীনের ‘রিলেশনশিপ’-এর বিষয়টি মিডিয়াতে অনেকটাই ওপেন সিক্রেট ছিল! তবে প্রেমের সম্পর্ক নিয়ে আদনান-মেহজাবীন কেউই প্রকাশ্যে মুখ না খুললেও, একে অন্যের জন্য ‘বেস্ট চয়েজ’ ছিলেন বলে কৌশলে জানাতেন।

২০০৯ লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন মেহজাবীন চৌধুরী। এরপর নাটক, বিজ্ঞাপন এবং পরে ওটিটিতে দুর্দান্ত সব চরিত্রে অভিনয় করে মেহজাবীন ছোটপর্দার শীর্ষ অভিনেত্রী হয়ে ওঠেন।

গেল ডিসেম্বরে ‘প্রিয় মালতী’ ছবি দিয়ে তার সিনেমায় অভিষেক হয়। বর্তমানে নাটক কমিয়ে তিনি মনোযোগী হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। বিয়ের এমন ডামাঢোলের মধ্যে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ওয়েব ফিল্ম ‘নীল সুখ’।

আদনান আল রাজীব হলেন দেশের সুপরিচিত বিজ্ঞাপন নির্মাতা। মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে দেশের বড়বড় ব্র্যান্ডের বহু দর্শক প্রিয় টিভিসি তিনি নির্মাণ করে থাকেন। পাশাপাশি আদনান অল টাইম দৌড়ের উপর, বিকেল বেলার পাখি, মিডিল ক্লাস সেন্টিমেন্ট-সহ বহুল দর্শক নন্দিত নাটকও নির্মাণ করেছেন।

‘রান আউট ফিল্মস’ নামে একটি প্রডাকশন হাউজের কর্ণধার আদনান। প্রযোজনাও করে থাকেন। এমনকি মেহজাবীন অভিনীত ‘প্রিয় মালতী’র সহপ্রযোজক হিসেবেও আছেন রাজীব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদনান আল রাজীবপ্রিয় মালতীমেহজাবীন চৌধুরীরাজীবলিড বিনোদনসাবাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT