ভিকারুননিসা নূন স্কুলে অনিয়মের মাধ্যমে ভর্তি হওয়া প্রথম শ্রেণির ১শ৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল থাকবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। খালি আসনে অপেক্ষমান শিক্ষার্থীদের ভর্তি করতেও বলেছেন আদালত। অনিয়ম-দুর্নীতির সাথে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। রায়ে হাইকোর্ট বলেছেন, ভর্তি বাতিলের দায় শিশুদের অভিভাবকদের নিতে হবে।








