প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ‘আজকের উপদেষ্টামণ্ডলীর বৈঠক থেকে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে স্থানীয় প্রশাসনকে আরো সক্রিয়ভাবে কাজ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার ৭ সেপ্টেম্বর বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব এসব কথা বলেন।
তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে সরকার।
এ সময় প্রেসসচিব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়েও কথা বলেন। শফিকুল আলম বলেন, ডাকসু নির্বাচন যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হয়, সে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
এছাড়া জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর ঐক্য যাতে বিনষ্ট না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখার পরামর্শ দেন তিনি।









