বিনোদন

হীরালাল সেন পদক পেল যুবরাজের ‘আদিম’

আমার ভাষার চলচ্চিত্র ১৪৩০

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে হীরালাল সেন পদক প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুষ্ঠানে হীরালাল সেন পদক প্রদান উপলক্ষে অতিথি ও বিজয়ীদের মধ্যে শুভেচ্ছা বিনিময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের (ডিইউএফএস) হীরালাল সেন পদক–১৪৩০ পেয়েছে নির্মাতা যুবরাজ শামীমের আলোচিত সিনেমা ‘আদিম’। এই পুরস্কার প্রদানের মাধ্যমে বাংলা ভাষার সর্ববৃহৎ চলচ্চিত্র উৎসবের পর্দা নামলো!

নির্মাতা যুবরাজ শামীমের হাতে ‘হীরালাল সেন পদক–১৪৩০’ তুলে দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন।

এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন টেলিভিশন বিজ্ঞাপন এবং চলচ্চিত্র নির্মাতা পিপলু খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন, ঢাবির ফিল্ম বিভাগের সহকারি অধ্যাপক হাবিবা রহমান সহ অনেকে।

পুরস্কার প্রাপ্তির পর যুবরাজ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, মস্কো সহ বিশ্বের বহু জায়গায় পুরস্কৃত হয়েছে আদিম, কিন্তু নিজের দেশে এটিই আমার প্রথম পুরস্কার। আদিমের পাওয়া এই পুরস্কারটি আমি আমার মা সখিনা বেগমকে উৎসর্গ করছি।

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, অতিথি ও অতিথিনীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ উৎসবে বিশেষ পুরস্কার দেয়া হয় বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘মুজিব একটি জাতির পিতা’। পুরস্কারটি গ্রহণ করেন ‘মুজিব’ এর নির্বাহী প্রযোজক ও এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন।

‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩০’ শীর্ষক পাঁচ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু হয় ১২ ফেব্রুয়ারি। উৎসবে দেখানো হয়েছে নতুন ও পুরনো মিলিয়ে ২০টি বাংলা ছবি।

উৎসবের শেষ দিন দেখানো হয় ‘আদিম’ সহ চারটি ছবি। বাকি ছবিগুলো হলো হুব্বা, ডিয়ার মাদার ও দহন।

৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়ে আলোচনার জন্ম দিয়েছিলো ‘আদিম’। গেল বছর ২৬ মে প্রেক্ষাগৃহেও মুক্তি পায় সিনেমাটি। সাধারণ দর্শক থেকে সিনেসমালোচকরাও সিনেমাটির ভূয়সী প্রশংসা করেন। নির্মাতা জানান, শিগগির ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে ‘আদিম’।

বিষয়:আমার ভাষার চলচ্চিত্র উৎসব টিএসসি পদক সিনেমা হীরালাল সেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…