চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের বিপক্ষে জিততে চান লিটন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪২ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যাডিলেডে ভারতের ছোঁড়া ১৮৫ রানের জবাবে ঝড় তুলেছিলেন লিটন দাস। ধারাবাহিক ব্যর্থ সৌম্য সরকারের জায়গায় ওপেনিংয়ে এসে পাওয়ার প্লের পুরো ফায়দা তুলে নেন। ২১ বলে টাইগার ড্যাশিং ওপেনার পান টি-টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে পঞ্চম দ্রুততম ফিফটি।

পরে বৃষ্টি বাধা আসে। দুর্দান্ত ছুটতে থাকা লিটনের ছন্দেও আসে বাধা! সেটা আর কাটিয়ে ওঠা হয়নি। ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ তোলা টাইগাররা বৃষ্টি বিরতিতে হারায় মোমেন্টাম, শেষপর্যন্ত খুব কাছে গেলেও পরিসমাপ্তিটা টানতে পারেনি সাকিবের দল।

টাইগারদের জয়ের আশা নড়বড়ে হওয়ার শুরু লিটনের পিছলে যাওয়া থেকেই। দ্বিতীয়বার খেলা শুরুর দ্বিতীয় বলে রানআউট হয়ে ফেরেন তিনি। ২৭ বলে শেষ পর্যন্ত খেলে যান ৭ চার ও ৩ ছক্কায় ৬০ রানের ইনিংস।

সেমির সমীকরণের পথ টাইগারদের জন্য এখন কার্যত বন্ধই, কিছু অতি-মিরাকল হিসাব কিতাব ছাড়া। এরপরও একটা জয় দিয়ে আসর শেষ করার গুরুত্ব কমে না। পাকিস্তানের বিপক্ষে সুপার টুয়েলভের শেষ ম্যাচটিকে তাই পাখির চোখ করছেন লিটন। তুলির শেষ আঁচড়ে দলকে জয়ে রাঙিয়ে দিতে হচ্ছেন বদ্ধপরিকর।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিটন লিখেছেন, ‘জয়ের খুব কাছে এসেও আমরা হেরেছি। পরের ম্যাচেও চেষ্টার কমতি থাকবে না।’

বাস্তবতার বিচারে বাংলাদেশের সেমিতে খেলার আশা শেষ হয়ে গেছে। অবশ্য কাগজে-কলমের যে হিসাব এখনও সাকিবের দল লাইফ সাপোর্টে আছে বলা যায়। সেজন্য বহুকিছু ঘটতে হবে।

Reneta

শেষ ম্যাচে পাকিস্তানকে হারানোই লাল-সবুজের দলের জন্য যথেষ্ট হবে না। মিলে যেতে হবে আরও কিছু। সাউথ আফ্রিকা যদি পাকিস্তান ও নেদারল্যান্ডসের কাছে হারে, তারা ৫ পয়েন্টেই থাকবে। সেক্ষেত্রে শেষ ম্যাচে হারলে পাকিস্তানের পয়েন্ট হবে ৪, জিতলে টাইগারদের পয়েন্ট হবে ৬।

বৃহস্পতিবার গ্রুপ ২-এর খেলায় মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ও পাকিস্তান। এ ম্যাচে বাস্তবতার নিরিখে পাকিস্তানের জয়কে অসম্ভব মনে না হলেও ডাচদের কাছে উড়তে থাকা প্রোটিয়ারা হারবে, সেটা না হারার আগ পর্যন্ত বলা যাচ্ছে না। অনেক অঘটনের জন্ম দেয়া বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে যাওয়ার পথকে তাই আপাতত পথহারাই বলা যায়!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাডিলেডটি-টুয়েন্টি পাকিস্তানটি-টুয়েন্টি বাংলাদেশটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি ভারতলিটন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন বিদ্যুৎ

মে ২১, ২০২৬

রামিসা হত্যার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আশ্বাস

মে ২১, ২০২৬

শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, ২ সাংবাদিক গুলিবিদ্ধ

মে ২১, ২০২৬

কেমন হল সাদিও ‎মানেদের বিশ্বকাপ দল

মে ২১, ২০২৬

এক সপ্তাহে তদন্ত প্রতিবেদন, রামিসা হত্যার বিচার দ্রুত শেষ করার আশ্বাস

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT