চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজারে পেঁয়াজের বাড়তি ঝাঁজ, কেজি ১৬০ টাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৩ অপরাহ্ন ০৬, ডিসেম্বর ২০২৫
অর্থনীতি
A A

দেশের বাজারে পেঁয়াজ আবারও উত্তাপ ছড়াচ্ছে। সরবরাহ কমার অজুহাতে কয়েক দিনের ব্যবধানে কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়ে এখন খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকায়। তবে কিছুদিনের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে উঠলে দাম কমে যাবে বলে ধারণা বাজার সংশ্লিষ্টদের।

রাজধানীর বাজারগুলোতে ভালো মানের দেশি পেঁয়াজের দাম ১৫০ টাকা ছাড়িয়ে গেছে। যেখানে তিন দিন আগেও এসব পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছিল। নতুন পাওয়া মুড়িকাটা পেঁয়াজও কেজিপ্রতি ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীদের দাবি, দেশীয় পেঁয়াজের মৌসুম প্রায় শেষ হওয়ায় সরবরাহ কমেছে। অন্যদিকে ভারত থেকে আমদানির অনুমতি না থাকায় বাজারে চাপ আরও বেড়েছে। তবে বাজার সংশ্লিষ্টরা মনে করেন, প্রতিবছর এ সময়ে মুনাফালোভী কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেন।

সরেজমিনে দেখা গেছে, পাইকারি বাজারেও বেড়েছে পেঁয়াজের দাম। তিন দিন আগেও প্রতি মণ পেঁয়াজ ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হলেও বৃহস্পতিবার ও শুক্রবার তা বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৫০০ থেকে ৪ হাজার ৬০০ টাকায়। তবে শনিবার সরবরাহ কিছুটা বাড়ায় দাম আবার নেমে আসে সাড়ে ৩ হাজার টাকার ঘরে। এদিকে দাম বেড়ে যাওয়ায় কৃষক আগাম বা অপুষ্ট মুড়িকাটা পেঁয়াজ তুলতে শুরু করেছেন। 

রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর টাউন হল, কৃষি মার্কেট ও রামপুরা বাজারেও একই পরিস্থিতি লক্ষ্য করা গেছে। পুরোনো দেশি পেঁয়াজ সেখানে কেজিতে ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের বিক্রেতারা জানান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে নতুন পেঁয়াজ বাজারে এলে দাম কমে ৭০ থেকে ৮০ টাকার মধ্যে নেমে আসতে পারে। তাদের মতে, প্রতিবছরই মৌসুমের শেষভাগে কিছুদিনের জন্য দাম বাড়ে।

Reneta

পেঁয়াজের বার্ষিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধান করে সরকারের ট্যারিফ কমিশন বলছে, নভেম্বর ও ডিসেম্বর মাসে দাম বৃদ্ধির পেছনে চারটি কারণ বিশেষভাবে কাজ করে। মৌসুমের শেষভাগে কৃষকের ঘরে মজুত কম থাকা, সরকারি সংরক্ষণাগারের অভাবে সঠিকভাবে সংরক্ষণ না হওয়া, উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত বিভিন্ন ধাপে মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফা এবং বৃষ্টিতে আগাম পেঁয়াজ নষ্ট হওয়া– এসব কারণেই প্রতিবছর এ সময়ে বাজারে অস্থিরতা তৈরি হয়।

সব মিলিয়ে সরবরাহের সংকট, মৌসুমের শেষভাগ, আমদানি না হওয়া এবং অসাধু সিন্ডিকেট–এ চার প্রভাবের কারণে পেঁয়াজের বাজারে বাড়তি ঝাঁজ দেখা দিয়েছে। ক্রেতা ও বিক্রেতাদের আশা, নতুন পেঁয়াজের সরবরাহ এবং প্রয়োজনীয় আমদানি শুরু হলে অচিরেই বাজার কিছুটা স্থিতিশীল হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পেঁয়াজপেঁয়াজের দাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতিসহ নানা বিষয়ে মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৩, ২০২৬

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত

এপ্রিল ২, ২০২৬

মালয়েশীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের চ্যানেল আই পরিদর্শন

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT