চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিজনেস অপরচুনিটি’ সেমিনার আয়োজন করছে এডিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৮ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০২৫
অর্থনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আগামী ১২ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বিজনেস অপরচুনিটি’ বিষয়ক একটি সেমিনার আয়োজন করতে যাচ্ছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হবে।

এডিবি জানিয়েছে, সেমিনারে বাংলাদেশে এডিবি অর্থায়িত প্রকল্প এবং এডিবির বেসরকারি খাতের কার্যক্রমের অধীনে চলমান ও আসন্ন ব্যবসায়িক সুযোগগুলো তুলে ধরা হবে।

অনুষ্ঠানে বিশ্বব্যাংকও অংশগ্রহণ করবে এবং তারা তাদের প্রকল্প পোর্টফোলিও এডিবির উপস্থাপনার পাশাপাশি তুলে ধরবে। এই সেমিনারে দেশ ও বিদেশের ঠিকাদার, সরবরাহকারী, পরামর্শক, বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধি এবং কূটনৈতিক মিশন ও সরকারি সংস্থার কর্মকর্তারা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশে এডিবির আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং, বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম, এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আকিরা মাতসুনাগা, এডিবির লিড ইনভেস্টমেন্ট অফিসার বিদ্যুৎ কুমার সাহা, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. মঈন উদ্দিন আহমেদ, উইমেন’স চেম্বার অব কমার্স ইনিশিয়েটিভসুএর পরিচালক রিদমা খান, এডিবির সিনিয়র প্রকিউরমেন্ট স্পেশালিস্ট লিলা ধ্যানা ম্যালোরি, বিশ্বব্যাংকের লিড প্রকিউরমেন্ট স্পেশালিস্ট নাগারাজু দুথালুরি, বিশ্বব্যাংকের সিনিয়র প্রকিউরমেন্ট স্পেশালিস্ট মুলুগেটা ডিঙ্কা, এডিবির সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিস্ট মোহাম্মদ নজরুল ইসলাম, এডিবির অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার মশিউর রহমান, এডিবির অ্যাসোসিয়েট ওয়াটার রিসোর্সেস অফিসার সোহেল রানা, এডিবির সিনিয়র এডুকেশন অফিসার মো. ইয়াসিন আরাফাত, এডিবির সিনিয়র প্রজেক্ট অফিসার (আরবান ইনফ্রাস্ট্রাকচার) অমিত দত্ত রায় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও এডিবি উইং প্রধান এস. এম. জাকারিয়া হক।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এডিবিএশীয় উন্নয়ন ব্যাংকবাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রবিজনেস অপরচুনিটিবিশ্বব্যাংকসেমিনার
শেয়ারTweetPin

সর্বশেষ

মারা গেছেন অভিনেতা সেলিম কুমার

জুন ৭, ২০২৬

ফাইনালে হারের কারণ ব্যাখ্যা করলেন বাটলার

জুন ৬, ২০২৬

ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন বাটলার

জুন ৬, ২০২৬

জার্মানির শিরোপা পুনরুদ্ধারের মিশন, বাধা ইকুয়েডর-আইভরি কোস্ট

জুন ৬, ২০২৬

নয়াদিল্লির যন্তর মন্তরে সমাবেশ করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকরা

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT