চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদানি গ্রুপকে ১১১৪ মিলিয়ন ডলার অগ্রিম পরিশোধ করবে প্রোমোটাররা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২৩
অর্থনীতি
A A

সোমবার এক বিবৃতিতে আদানি গ্রুপ জানিয়েছে, প্রোমোটাররা ২০২৪ সালের সেপ্টেম্বরে মেয়াদ পূর্তির আগে তাদের সংস্থাগুলোর জন্য বরাদ্দকৃত শেয়ার ছাড়ার জন্য আদানি গ্রুপকে ১১১৪ মিলিয়ন ডলার অগ্রিম পরিশোধ করবে। এই শেয়ারগুলো আদানি পোর্ট এবং স্পেশাল ইকনমিক জোন, আদানি গ্রিন এনার্জি এবং আদানি ট্রান্সমিশন কোম্পানির।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আদানি গ্রুপের শেয়ারের জন্য প্রোমোটারদের এই অগ্রিম অর্থ প্রদান চলমান রয়েছে।

ধারণা করা হচ্ছে, আদানি গ্রুপের বিরুদ্ধে আমেরিকা ভিত্তিক প্রতিষ্ঠান শর্ট সেলারের করা জালিয়াতি ও স্টক ম্যানিপুলেশনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই বিবৃতি দেওয়া হল। শর্ট সেলারের ওই প্রতিবেদনের পর আদনি গ্রুপের শেয়ারের ব্যাপক দরপতন ঘটেছে।

গত ২৫ জানুয়ারি হিনডেনবার্গ প্রতিবেদন প্রকাশের পর তাঁর ব্যক্তিগত সম্পদমূল্য প্রায় অর্ধেক কমে গেছে। এই সময়ে আদানি গোষ্ঠীর বিভিন্ন কোম্পানির বাজার মূলধন ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলারের বেশি কমেছে।

আদানি গ্রুপের শেয়ারের বড় দরপতনের মধ্যে আদানি কোম্পানিগুলোর শেয়ারের জন্য প্রোমাটাররা তাদের প্রতিশ্রুত অর্থ অগ্রিম পরিশোধ করাকে আনন্দের সাথে দেখছে আদানি গ্রুপ। প্রোমোটাররা ২০২৪ সালের শেয়ারের জন্য ১১১৪ মিলিয়ন ডলার অগ্রিম পরিশোধ করবে বলা হচ্ছে বিবৃতিতে।

প্রোমোটারদের জন্য নির্ধারিত আদানি পোর্ট এবং স্পেশাল ইকনমিক জোনের প্রায় ১৭ কোটি শেয়ারের মধ্যে ১২ শতাংশ শেয়ারের অগ্রিম অর্থ পরিশোধ করেছে তারা।

Reneta

এছাড়া অগ্রিম মূল্য পরিশোধের কারনে আদানি গ্রিন এনার্জির নির্ধারিত প্রায় ৩ কোটি শেয়ারের ৩ শতাংশ শেয়ার ছাড়া হচ্ছে এবং আদানি ট্রান্সমিশনের জন্য নির্ধারিত ১ কোটি ১৭ লক্ষ শেয়ারের মধ্যে ছাড়া হচ্ছে ১ দশমিক ৪ শতাংশ শেয়ার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদানি গ্রুপশর্ট-সেলার
শেয়ারTweetPin

সর্বশেষ

দিনেদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬

ক্যাম্প শুরু হলেও যোগ দেননি রোনালদো, অপেক্ষায় আল-নাসের

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT