বিনোদন

করোনাক্রান্ত শাবনূর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি

শাবনূর এর নতুন ছবি, ফুলের গোঁফে সুন্দর মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

শাবনূর এর নতুন ছবি, যেখানে তিনি একটি হলুদ ফুলের গোঁফে সুন্দর মুখ দেখাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ওয়েস্টমেড হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার সন্ধ্যায় নিজের ফ্যান পেজে এক পোস্টের মাধ্যমে শাবনূর তার করোনায় আক্রান্ত হওয়ার জানিয়েছেন।

জানা যায়, ২৭ ডিসেম্বর সিডনির একটি হাসপাতালে এক্স-রে করাতে যান শাবনূর। হাসপাতালের যাবতীয় কাজ শেষে নিজে গাড়ি চালিয়ে সিডনির বাসায় ফেরেন। বাসায় ঢুকতেই হাসপাতাল থেকে ফোন করে জানানো হয়, করোনায় আক্রান্ত হয়েছেন শাবনূর।

বুধবার সিডনির স্থানীয় সময় দুপুর দুইটায় হাসপাতালে ভর্তি হন শাবনূর।

তিনি জানান, করোনা প্রতিরোধী দুটি টিকা নিয়েও আক্রান্ত হয়েছেন। তার ব্রিদিং প্রবলেমের পাশাপাশি খুসখুসে কাশি আছে। মাথাব্যথা, বুকে ব্যথা ও খাওয়ার অরুচি আছে।

বিষয়:অস্ট্রেলিয়া করোনাভাইরাস টিকা শাবনূর হাসপাতাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…