চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাইফ সাপোর্টে ঐন্দ্রিলা, ১০ বার হৃদরোগে আক্রান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২২
বিনোদন
A A

ভালো নেই লাইফ সাপোর্টে থাকা কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। শনিবার (১৯ নভেম্বর) রাতেও বেশ কয়েকবার হার্ট অ্যাটাক হয়েছে তার।

হাসপাতাল সূত্রের বরাতে কলকাতার সংবাদমাধ্যম বলছে, অত্যন্ত সংকটজনক পরিস্থিতি অভিনেত্রীর। অন্তত পর পর ১০ বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। এর পর সিপিআর ও অন্য প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে ঐন্দ্রিলাকে।

জানা গেছে, ঐন্দ্রিলাকে ঘিরে রয়েছেন চিকিৎসকেরা। পরিবার ও পরিজনেরা অত্যন্ত উদ্বিগ্ন।

গত এক সপ্তাহে এতোবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন ঐন্দ্রিলা, কোনো ভরসাই পাচ্ছেন না চিকিৎসকরা। প্রথমে ম্যাসিভ, তার পর মাইল্ড। সম্পূর্ণ ভেন্টিলেশনে রয়েছেন ‘জিয়নকাঠি’র নায়িকা।

এরআগে গেল শুক্রবার স্বস্তির খবর দিয়েছিলেন ঐন্দ্রিলার সঙ্গী সব্যসাচী চৌধুরী। ফেসবুকে অভিনেতা জানান, হার্টরেট, রক্তচাপ বেড়ে স্বাভাবিক হয়েছে। তাই তার লেখায়, ‘ঐন্দ্রিলা আছে। ঐন্দ্রিলা থাকবে।’ তাতে ভক্তমহল থেকে শুরু করে বন্ধুরা সকলেই শান্তি পেয়েছিলেন। কিন্তু তার একদিন পরেই পরিস্থিতিও পাল্টে গেলো।

গত ২ নভেম্বর স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন ঐন্দ্রিলা শর্মা। ভর্তির কিছুক্ষণের মধ্যে হয় অপারেশন। আর তার পর থেকে প্রায় দু সপ্তাহের বেশি কেটে গেলো। অভিনেত্রীর শারীরিক অবস্থা সামান্য উন্নতি হলেও এই সপ্তাহের শুরু থেকে পরিস্থিতির পরিবর্তন ঘটে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐন্দ্রিলাকলকাতানিউজলাইফ সাপোর্টহার্ট অ্যাটাক
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬

পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস

জুলাই ১০, ২০২৬

টেলিভিশন সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT