চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সমিতি করলে সিনেমা করা যায় না’, অভিযোগটি মানতে নারাজ নিপুণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

অনেকেই মনে করেন এফডিসিতে যারা সমিতি করে তারা সিনেমা করেন না! শুধু ইলেকশন, প্রেস কনফারেন্স নিয়ে ব্যস্ত থাকেন! শিল্পী সমিতির একজন হিসেবে বিষয়টি মানতে নারাজ চিত্রনায়িকা নিপুণ।

এ বিষয়ে তিনি বলেন, ‘শিল্পী সমিতির চলতি কমিটিতে দায়িত্বে থাকা সবার সিনেমা একে একে মুক্তি পাচ্ছে।’

মঙ্গলবার সন্ধ্যায় মুক্তির অপেক্ষায় থাকা ‘বীরত্ব’ সিনেমার সংবাদ সম্মেলন শেষে নায়ক ইমনসহ শিল্পী সমিতির অফিসে বসে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে চিত্রনায়িকা নিপুণ বলেন, নির্বাচনের আগে থেকে এই কথাটা শুনে আসছি। কিন্তু খেয়াল করুন গত ৯ সেপ্টেম্বর আমাদের সহ-সাধারণ সম্পাদক সাইমনের ‘লাইভ’ সিনেমা মুক্তি পেয়েছে। ১৬ সেপ্টেম্বর আমার এবং ক্রিয়া ও  সাংস্কৃতিক সম্পাদক ইমনের ‘বীরত্ব’ মুক্তি পাচ্ছে।

‘২৩ সেপ্টেম্বর আমাদের কমিটির সদস্য রিয়াজ ভাইয়ের ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পাচ্ছে। একইদিনে কমিটির ফেরদৌস ভাইয়ের ‘বিউটি সার্কাস’ মুক্তি পাচ্ছে। আরেক সদস্য জেসমিনের সিনেমা মুক্তি পেয়েছে, কোষাদক্ষ জাদু আজাদ প্রায় সব সিনেমাতেই আছে।’

নিপুণ বলেন, আমরা যেকজন আছি, সবার সিনেমা একে একে মুক্তি পাচ্ছে। সভাপতি কাঞ্চন ভাইও সিনেমা করছেন। তার সিনেমাও সামনে আসবে।

তিনি আরও বলেন, সমিতি তো একটা অংশ। কিন্তু আমাদের প্রধান কাজ হচ্ছে সিনেমা করা। সবারই এই বছর আরও দুই তিনটি সিনেমা মুক্তি পাবে।

Reneta

মুক্তির অপেক্ষায় থাকা ‘বীরত্ব’ প্রসঙ্গে নিপুণ জানান, এতে তিনি একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেন। যে চরিত্রের নাম লুতফা। বলেন, ডিউরেশন ব্যাপার না। যতক্ষণ স্ক্রিনে থাকবো দর্শক আমাকে আগ্রহ নিয়ে দেখবে। পুরো সিনেমাতে একটি বাচ্চার সঙ্গে আমার জার্নি আছে। দৌলতদিয়ার যৌনপল্লীতে গিয়ে শুটিং করেছি। খুব কাছ থেকে তাদের দেখার সুযোগ হয়েছে। এই কাজের মাধ্যমে ওই নিষিদ্ধ পল্লী নিয়ে একটি বার্তা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলিয়াস কাঞ্চননিপুণফেরদৌসবিউটি সার্কাসবীরত্বরিয়াজলাইভলিড বিনোদনশিল্পী সমিতিসভাপতিসাইমনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্যামিলি কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট

আগস্ট ৬, ২০২৬

দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের বরিশাল বিভাগীয় পাঠক সমাবেশ অনুষ্ঠিত

আগস্ট ৬, ২০২৬

ফিফার স্বীকৃতিতে ৮ হাজার মাইল দূরে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে আফগান মেয়েরা

আগস্ট ৬, ২০২৬

ব্যাটিং ধসের মাঝে মিরাজের সেঞ্চুরি, অস্ট্রেলিয়ায় আড়াইশ পার বাংলাদেশের

আগস্ট ৬, ২০২৬

ব্যক্তিজীবন থেকে ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর দেবেন শাকিব!

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT